Ridge Bangla

নির্মাতা অমিতাভ রেজার বিয়ে সম্পন্ন

আয়নাবাজি খ্যাত জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় কুইন্সে তাদের ঘরোয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে এ বিয়ে সম্পন্ন হয়।

অমিতাভ রেজার জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন।

বিয়ের পরপরই শুভেচ্ছা জানান নারী উদ্যোক্তা কনা রেজা ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু। তারা ফোনে নবদম্পতির জন্য শুভকামনা ও ভালোবাসা পাঠান। গত মাসে অমিতাভ রেজা ফেসবুকে মুশফিকা মাসুদের সঙ্গে একটি ছবি পোস্ট করলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। যদিও তখন এ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, তবে পোস্টটির পর থেকেই বিনোদন অঙ্গনের অনেকে অভিনন্দন জানাতে শুরু করেন। অবশেষে সেই আলোচনা সত্যি করে নিউ ইয়র্কেই সম্পন্ন হলো তাদের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, আনুষ্ঠানিকতা শেষ করে মাসখানেক পর সস্ত্রীক দেশে ফেরার পরিকল্পনা রয়েছে নির্মাতার। অমিতাভ রেজা দীর্ঘদিন ধরেই বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে সমান দক্ষতার ছাপ রেখে চলেছেন।

This post was viewed: 41

আরো পড়ুন