Skip to main content

Ridge Bangla

কাজল–টুইঙ্কলের প্রেমের গোপন রহস্য ফাঁস

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না একই ব্যক্তির প্রেমে পড়েছিলেন- এই তথ্য সম্প্রতি ফাঁস করেছেন টুইঙ্কল। ‘টু মাচ উইথ টুইঙ্কল অ্যান্ড কাজল’ শোতে এই গোপন তথ্য প্রকাশের পর কাজল লজ্জায় লাল হয়ে যান এবং টুইঙ্কলকে অনুরোধ করেন, লোকটির নাম বলা যাবে না।

শোতে তারা আলোচনা করেন, বন্ধুর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক করা কতটা কঠিন। টুইঙ্কল বলেন, আমার কাছে যেকোনো পুরুষের চেয়ে বন্ধুরা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে খুশি, সেখানেই পাওয়া যাবে। কাজল হেসে বলেন, চুপ করো, আমি তোমাকে অনুরোধ করছি। মুহূর্তে দর্শকরা হেসে ওঠেন।

অন্যদিকে, শোতে অতিথি কৃতি স্যানন তাঁর প্রেমের গল্পও ফাঁস করেন। তিনি স্বীকার করেন, তিনি একজন হোপলেস রোমান্টিক এবং প্রেমে থাকা ও প্রেমের গল্প দেখতেও খুব ভালোবাসেন। সম্প্রতি কৃতির প্রেমের গুঞ্জন উঠেছে এনআরআই কোটিপতি কবির বাহিয়ার সঙ্গে। জানা গেছে, কবির ইউকে–ভিত্তিক ব্যবসায়ী এবং ওয়ার্ল্ডওয়াইড অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি ধনী পরিবারেও জন্ম দিয়েছেন; পরিবারে ৪২৭ মিলিয়ন পাউন্ডের সম্পদ রয়েছে।

কবির বাহিয়া শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি ভারতীয় ক্রিকেটার ও সেলিব্রিটি মহলে পরিচিত মুখ। নববর্ষ উদযাপন থেকে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া পর্যন্ত তাকে বিভিন্ন সামাজিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে দেখা যায়। এভাবে কাজল–টুইঙ্কলের গোপন প্রেমের গল্প এবং কৃতি স্যাননের বর্তমান রোম্যান্স মিলিয়ে শোটি আলোড়ন সৃষ্টি করেছে বলিউড মহলে।

This post was viewed: 51

আরো পড়ুন