Ridge Bangla

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

বলিউড এবং ঢাকার সিনেমা মহলে নতুন রূপে হাজির হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। নতুন লুক, গেটআপ এবং ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। বর্তমানে শাকিব ব্যস্ত রয়েছেন আসন্ন সিনেমা ‘সোলজার’-এর প্রস্তুতিতে।

সম্প্রতি একটি প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। অনুষ্ঠানে তাদের কথোপকথনের কিছু মুহূর্ত দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রাফসান সম্প্রতি সেই অনুষ্ঠানের ৯ মিনিটের একটি কনটেন্ট প্রকাশ করেন। ভিডিওতে শাকিব খানকে ভিন্ন মেজাজে দেখা যায়। বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের নাম। শাকিব বলেন, রাফসান, কেমন আছো? তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, তাও আবার আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।

একজন উপস্থিতি জিজ্ঞেস করেন, উনি কি আপনার সঙ্গে সিনেমা করছেন? উত্তরে শাকিব খান হাসিমাখা মুখে জানান, হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে!

This post was viewed: 32

আরো পড়ুন