আরপিও সংশোধন: জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট বাধ্যতামূলক

নিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করলেও নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে—এমন বিধান রেখে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে। এই সংশোধনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জোট থাকা সত্ত্বেও জোট মনোনীত প্রার্থী বড় দল বা অন্য দলের প্রতীকে […]
প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করল সরকার

বিতর্কের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও সহকারী শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে সরকার। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ আনা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গত ২ নভেম্বর (রোববার) সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ […]
৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: সারজিস আলম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে চার জেলার আহ্বায়ক ও সদস্য সচিবদের সাক্ষাৎকার-পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রতিটি ওয়ার্ডে যদি আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করতে পারি, তাহলে […]
৬৩টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বাকি ৬৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল জানান, […]
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় আবারও ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আবারও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় স্থান পেয়েছেন। জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস এর সর্বশেষ সংস্করণে তিনি শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর […]
গণভোটের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার

গণভোট আয়োজনের সময় ও বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সময়সীমার মধ্যে ঐকমত্য না হলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, […]
প্রথমবার সংসদ নির্বাচনে লড়ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া–৬ (বগুড়া সদর) আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ২৩৭ জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণা অনুযায়ী, তারেক রহমানের এই প্রার্থিতা বিএনপির ইতিহাসে একটি […]
বিএনপির প্রার্থী তালিকায় নেই রুহুল কবীর রিজভীর নাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকায় স্থান পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাথমিক তালিকায় রিজভীর নাম না থাকায় দলের অভ্যন্তরে নানা আলোচনা শুরু হয়েছে। এর […]
বিএনপি থেকে মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক। তিনি ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন। সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে ক্রীড়া অঙ্গনের দুই বড় নাম রয়েছে- সাবেক […]
জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই নাম ঘোষণা শুরু করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের জন্য রাখা হয়েছে ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩ আসনগুলো। বগুড়া–৬ আসনে প্রার্থী হয়েছেন […]
নতুন প্রেমে মালাইকা, রহস্যময় তরুণের সঙ্গে ঘনিষ্ঠতায় গুঞ্জন বলিউডে

বলিউডের গ্ল্যামার কুইন মালাইকা অরোরা আবারও আলোচনায়, তবে এবার কোনো রিয়েলিটি শো বা ফ্যাশন ফটোশুট নয়—বরং নতুন প্রেমের গুঞ্জনের কারণে। দীর্ঘ দাম্পত্যজীবন ও অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের সম্পর্কের সমাপ্তির পর এক রহস্যময় তরুণের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় সংগীতশিল্পী এনরিক ইগলেসিয়াসের কনসার্টে উপস্থিত ছিলেন মালাইকা। ঝলমলে […]
বাড়ছে অজ্ঞাত মৃতের সংখ্যা, ১০ মাসে বেওয়ারিশ দাফন ৫৩৪ লাশ

পরিচয়হীন লাশের সংখ্যা দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে। হাসপাতালের মর্গে পড়ে থাকা এসব লাশের কেউ খোঁজ না নিলে শেষ আশ্রয় হচ্ছে ‘বেওয়ারিশ কবর’। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর অব্দি ১০ মাসে ‘আঞ্জুমানে মুফিদুল ইসলাম’ দাফন করেছে ৫৩৪টি অজ্ঞাত লাশ, যা প্রায় গত বছরের সমান। সংস্থাটির হিসাব অনুযায়ী, গত বছর বেওয়ারিশ লাশ দাফন হয়েছিল ৫৭০টি, তার আগের বছর […]
সরকারি প্রশাসনে রদবদল: নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব নিয়োগ

সরকার নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা এবং সমবায়—এই চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে, আর একজন সচিবকে নতুন স্থানে পদায়ন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী পদোন্নতি পেয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত […]
সেনাবাহিনীর বীরত্বে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিন ও প্রত্যয়ের গান ‘মানবতার জয় হোক’

বাংলাদেশ সেনাবাহিনীর বীরত্ব, আত্মত্যাগ ও মানবিকতা উদযাপন করতে প্রকাশিত হয়েছে নতুন দেশাত্মবোধক গান ‘মানবতার জয় হোক’। গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সংগীতশিল্পী শফিক তুহিন, আর সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রত্যয় খান। গানটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে ভিডিওটি মুক্তির পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে। চিত্রায়ণ পরিচালনা করেছেন […]
মুক্তির আগেই আইনি জটিলতায় ইয়ামি গৌতম ও ইমরান হাশমির সিনেমা ‘হক’

বলিউড তারকা ইয়ামি গৌতম ও ইমরান হাশমি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হক’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। শাহ বানো বেগমের উত্তরাধিকারীরা ইন্দোর হাইকোর্টে আবেদন জানিয়ে আগামী ৭ নভেম্বর নির্ধারিত মুক্তি স্থগিতের দাবি জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শাহ বানোর পরিবারের আইনজীবী তৌসিফ ওয়ারসি আদালতে দাখিল করা আবেদনে অভিযোগ করেছেন, সিনেমাটিতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে […]
মঞ্চে ফিরছে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

আরব্য রজনীর কিংবদন্তি গল্প ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ নতুনভাবে হাজির হচ্ছে ঢাকার মঞ্চে। আগামী ৮ ও ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। প্রযোজনাটি মঞ্চস্থ করছে খ্যাতনামা নাট্যসংগঠন পদাতিক নাট্য সংসদ, এটি তাদের ৪৫তম প্রযোজনা। নাটকটির নাট্যরূপ দিয়েছেন উম্মে হানী, আর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। শৈশবের […]
ডিজিটাল ব্যাংক খুলতে আবেদন ১২ প্রতিষ্ঠানের, তালিকায় যারা

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ব্যাংকে ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছে। যার মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি অংশীদারত্ব আছে। অনেক প্রতিষ্ঠান আছে যাদের অন্য দেশে ডিজিটাল ব্যাংক পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ২ নভেম্বর। আবেদন করা প্রতিষ্ঠানগুলো […]
৫২ বছরে পা রাখলেন নন্দিত অভিনেত্রী মৌসুমী

বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত চিত্রনায়িকা মৌসুমী সোমবার (৩ নভেম্বর) ৫২ বছরে পা রেখেছেন। তবে এবারের জন্মদিনও কাটছে দেশের বাইরে, সুদূর যুক্তরাষ্ট্রে মা, মেয়ে ও বোনের সঙ্গে। গত ২০২৩ সালের অক্টোবরে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। এরপর থেকে আর দেশে ফেরেননি এই প্রজন্মের প্রিয় অভিনেত্রী। গত দুই বছর ধরেই যুক্তরাষ্ট্রে জন্মদিন পালন করছেন মৌসুমী। এবারও তার ব্যতিক্রম […]
জায়েদ ভাই এখন সবার ফেভারিট: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি সহশিল্পী জায়েদ খানকে নিয়ে করেছেন প্রশংসায় ভরা মন্তব্য। তার মতে, সময়ের সঙ্গে আরও ফিট, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠেছেন জায়েদ খান, যিনি এখন অনেকেরই পছন্দের তারকা। গত মাসে কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন নুসরাত ফারিয়া। সেখানে গালা নাইটে পারফর্ম করার অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে তিনি জায়েদ […]
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করবে বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেল তিনটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর ১২টা ৩০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান […]