রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীতে গতকাল অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগর উত্তর […]
চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

নৌপরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে। রোববার (২ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ […]
আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর, ইতিহাসের এক শোকাবহ দিন- জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের চার শীর্ষ নেতা অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই চার নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের […]
৩০০ আসনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত: তারেক রহমান

দেশের ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপিকে সহায়তা করা নেতারাও কিছু আসনে মনোনয়ন পেতে পারেন, ফলে কিছু ক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়ন নাও পেতে পারেন। রোববার (২ নভেম্বর) প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে […]
দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হতে পারে। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং […]
খুলনায় বিএনপির অফিসে হামলা, একজন শিক্ষক নিহত, আহত ২ জন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইটি গেট সংলগ্ন এলাকায় স্থানীয় এক বিএনপি নেতার অফিসে বোমা ও গুলি হামলার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় শিক্ষক ইমদাদুল হক নিহত হয়েছেন, এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর কুয়েট রোডে ইউনিয়ন বিএনপি নেতা মামুন শেখের অফিসে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ […]