স্বর্ণের দামে বড় পতন, একলাফে কমলো ১০ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস ও দেশীয় চাহিদা কমে যাওয়ার প্রেক্ষিতে নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম কমানো হয়েছে ১০ হাজার ৪৭৪ টাকা। ফলে এক ভরি […]
সংস্কারের বিপক্ষে দাঁড়ানো দলের সঙ্গে এনসিপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিরোধী বা ইতিহাসে দায়ভারযুক্ত রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, পার্টি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যদি কখনো এমন সিদ্ধান্ত হয়, তা হবে নীতিগত ভিত্তিতে। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মটেল প্রাঙ্গণে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে […]
স্বচ্ছ নির্বাচনে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সর্বোপরি স্বচ্ছ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন ক্যামেরা দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. […]
ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়ন করে যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র: নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান এলাকায় ইউএসএস জেরাল আর ওল্ড মোতায়ন করে যুদ্ধের উস্কানি দিচ্ছে। মার্কিন নৌবহরের এই জাহাজটি প্রায় ৯০টি বিমান বহনে সক্ষম। মাদুরোর অভিযোগটি সত্য হলে এই অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহিনীর আধিপত্য ব্যাপক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মার্কিন প্রশাসন থেকে জানানো হয়েছে, মাদক পাচার রোধ এবং […]
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার পুনর্নির্ধারণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো […]
নভেম্বরে গণভোটের প্রস্তাব, জামায়াত ইসিতে ১৮ সুপারিশ দিয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য ১৮ দফা সুপারিশ উপস্থাপন করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সভা শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। […]
ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীনের মরদেহ

মাত্র ২৫ বছর বয়সেই জীবনের ইতি টানলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীন চাঁদওয়াড়ে। ভারতের পুণে শহরের নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। আকস্মিক এই মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও মারাঠি বিনোদন জগতে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে পুণের ফ্ল্যাটে শচীনের মরদেহ দেখতে পান পরিবারের […]
ফেক ভিডিওর শিকার দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের

দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী এবার ডিপ ফেক ভিডিওর শিকার হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার একটি অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুতই বিষয়টি হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ করেন এই জনপ্রিয় তারকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। চিরঞ্জীবীর মুখ অন্য কারও শরীরে বসিয়ে ভিডিওটি […]
যশোরে এইডস আতঙ্ক, তরুণদের মধ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা

ভারতের সীমান্তবর্তী জেলা যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইচআইভি/এইডস সংক্রমণ। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যশোর স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিক্ষার্থী। আক্রান্তদের বয়স ১৭ […]
ডেঙ্গুতে মারা গেছেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। পারিবারিক সূত্রে জানা […]
জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট প্রয়োজন: আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট এবং এতে কোনো আলোচনার সুযোগ নেই। তাঁর মতে, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করতে হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় […]
আরপিও সংশোধনে আপত্তি, আইন মন্ত্রণালয়কে বিএনপির চিঠি

নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজেদের দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার বাধ্যবাধকতা রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। এর আগে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার পর এবার দলটি একই বিষয়ে আইন মন্ত্রণালয়ে লিখিত আপত্তি জানিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দলের পক্ষে আবেদনপত্রটি তার হাতে […]
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় […]
নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৩ জন আনসার মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী সর্বাধিকভাবে সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচনের সময় আনসার সদস্যরাই সবচেয়ে বেশি নিয়োজিত থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে […]
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানি সামরিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৮ অক্টোবর) সেনাসদরে এই সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, জেনারেল সাহির শামশাদ মির্জার নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে পারস্পরিক কুশল […]
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতের দিকে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে হাসান মাসুদ মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন। […]
ধানমণ্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানী ঢাকার ধানমণ্ডিতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক সহপাঠীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে […]
টালিউডের ‘বহুরূপী’ ফিরিয়ে দিলেন মেহজাবীন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিদেশি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি যেন তার নিয়মে পরিণত হয়েছে। এর আগে তিনি বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো টালিউডের ছবি ‘বহুরূপী’। গত আগস্টে এক পডকাস্টে মেহজাবীন নিজেই জানিয়েছেন, তিনি টালিউডের এই সিনেমার প্রস্তাবও গ্রহণ করেননি। তবে বিষয়টি প্রকাশের […]
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার পুনর্নির্ধারণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমান নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো […]
নতুন লুকে চমক দেখালেন শাকিব খান

ঢালিউডের সুপারস্টার শাকিব খান প্রতিটি সিনেমায় নতুন লুকে হাজির হয়ে দর্শককে চমক দিয়ে আসছেন। এবারও ব্যতিক্রম হয়নি। গত রোববার রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে শাকিবকে কালো ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। এলোমেলো চুল, ক্লিন শেভড মুখে মোটা গোঁফ, চোখে কালো সানগ্লাসে তিনি একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। […]