Ridge Bangla

কবে বিয়ে করবেন তামান্না নিজেই জানালেন

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া বর্তমানে নতুনভাবে দর্শকদের কাছে আবির্ভূত হয়েছেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের পরিচালনায় তার অভিনয় এবং ‘স্ত্রী ২’-এর জনপ্রিয় গান ‘আজ কি রাত’ তাকে আবারও প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী তামান্না খোলামেলা কথা বলেছেন অভিনয়জীবন, বয়স এবং নারী চরিত্রের পরিবর্তন নিয়ে। […]

জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের দিকনির্দেশনা দেবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের সঠিক বাস্তবায়ন জাতিকে অতীতের বোঝা থেকে মুক্ত করে একটি নতুন বাংলাদেশের পথ দেখাবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়সংক্রান্ত সুপারিশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান […]

আওয়ামী লীগকে নির্বাচনে আনার কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সরকারের ওপর কোনো ধরনের বিদেশি চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কারও পক্ষ থেকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য আমাদের কাছে কোনো […]

অপহরণের ঘটনা মিথ্যা, নিজেই গা ঢাকা দিয়েছেন টঙ্গীর ইমাম মো. মুহিবুল্লাহ: জিএমপি

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের খবর সম্পূর্ণ মিথ্যা ছিল। তিনি নিজেই গা ঢাকা দিয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মুহিবুল্লাহর অপহরণের পেছনে ইস্কন জড়িত থাকার […]

বিজিবির অভিযানে উখিয়ায় ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম। […]

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোন্থা’, সমুদ্রবন্দরগুলোতে হুঁশিয়ারি সংকেত জারি

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তি সঞ্চয় করে ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকার ধারণ করেছে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর-৯-এ এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোন্থা আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর […]

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ থেকে প্রায় ৭ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ সপ্তম অবস্থানে থেকে নিজেদের টুর্নামেন্ট শেষ করেছে। ২৬ অক্টোবর, রোববার নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। রোববার ভারতের মুম্বাইতে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ ওভার কাটিং করে ২৭ ওভারে নিয়ে আসা হয়। উক্ত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৯ উইকেটে হারিয়ে ১১৯ […]

পরীমণির সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জনে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই তারকা অপু বিশ্বাস ও পরীমণির বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। একসময় পরীমণিকে ‘ছোট বোন’ হিসেবে উল্লেখ করে পাশে পেয়েছিলেন অপু বিশ্বাস। এমনকি পরীর ছেলের জন্মদিনে দামি উপহার পাঠিয়ে খবরের শিরোনামেও আসেন তিনি। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়ায়। গত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে […]

হিজাব নিয়ে মামদানির দাবির জবাবে জেডি ভ্যান্সের ব্যঙ্গ

নিউ ইয়র্কে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পরে তার খালা হিজাব পরে শহরের সাবওয়ে দিয়ে যেতে নিরাপদ বোধ করতেন না বলে দাবি করেছেন ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর এনডিটিভির। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভ্যান্স বলেন, “জোহরানের দাবি, ৯/১১ হামলার পরে আসল শিকার […]

নরসিংদীতে ঘুমন্ত ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দুজনের মৃত্যু

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ছয়জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৯টায় এবং দুপুর ১টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিনা বেগম (৩৮) এবং তার ছেলে ফরহাদ (১৫)। চিকিৎসকরা জানিয়েছেন, রিনার শরীরের ৫৮ শতাংশ এবং ফরহাদের ৪০ শতাংশ […]

২০ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হত্যা মামলার আসামি মফিজ

দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর অবশেষে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মফিজউদ্দিন সরকার মফিজ (৫৮) পুলিশের ফাঁদে ধরা পড়েছেন। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে মফিজকে গ্রেপ্তার করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক জানান, […]

তথ্য অধিদপ্তরের ৪৫টি পদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল

তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ কার্যক্রম যাচাই ও পর্যালোচনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে। কমিটি চলমান নিয়োগ প্রক্রিয়ার সকল দিক বিশ্লেষণ করে তার সুপারিশ উপস্থাপন […]

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন খালেকুজ্জামান চৌধুরী। তিনি এ পদে নিযুক্ত হওয়ার আগে অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসনিম ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। একইসঙ্গে বর্তমান প্রধান প্রকৌশলী শামীম আক্তারকে রিজার্ভে পাঠানো হয়েছে। মোহাম্মদ শামীম […]

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

তিন মাসের কম সময়ের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম তুরস্কের সিনদিরগি শহর। সোমবার রাত পৌনে ১১টায় স্থানীয় সময় ৬ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, কম্পন শুধু সিনদিরগিতেই নয়, দেশের অর্থনৈতিক কেন্দ্র ইস্তাম্বুল এবং জনপ্রিয় পর্যটন নগর ইজমিরেও অনুভূত হয়েছে। স্থানীয়রা আতঙ্কে […]

নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম ত্বরান্বিত করা হবে। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র বাজার থেকে সুরক্ষিত করা সম্ভব হবে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানের পর […]

ট্রাম্পের পরিকল্পনায় গাজার শান্তি রক্ষায় সৈন্য পাঠাতে অনাগ্রহী হবে দেশগুলো: বিবিসিকে জর্ডানের বাদশাহ

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী দেশগুলোকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের কথা বলা হলে দেশগুলো তা প্রত্যাখ্যান করবে। সোমবার (২৭ অক্টোবর) বিবিসি নিউজে প্রকাশিত ওই সাক্ষাৎকারে জর্ডানের বাদশার মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন সংকট নিয়ে তার দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তিনি বলেন, যদি ম্যান্ডেট […]

জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ আজ হস্তান্তর করবে ঐকমত্য কমিশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে চূড়ান্ত সুপারিশ আজ (মঙ্গলবার) প্রদান করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিশনের […]