Ridge Bangla

ডেঙ্গুতে মারা গেছেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ ত্বকী কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক জটিলতা বাড়লে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগরের নিজ গ্রাম ডালপায় দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। বর্তমানে পরিবারের পক্ষ থেকে দাফনের প্রস্তুতি চলছে।

মাত্র ২৫ বছর বয়সী এই প্রতিভাবান হাফেজ ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি, যা বাংলাদেশকে বিশ্বমঞ্চে বিশেষভাবে পরিচিত করে।

হাফেজ সাইফুর রহমান ত্বকী ২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা বদিউল আলম স্থানীয় এক মাদরাসার শিক্ষক।

This post was viewed: 45

আরো পড়ুন