Ridge Bangla

নতুন লুকে চমক দেখালেন শাকিব খান

ঢালিউডের সুপারস্টার শাকিব খান প্রতিটি সিনেমায় নতুন লুকে হাজির হয়ে দর্শককে চমক দিয়ে আসছেন। এবারও ব্যতিক্রম হয়নি। গত রোববার রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে শাকিবকে কালো ঢিলেঢালা পোশাকে দেখা গেছে। এলোমেলো চুল, ক্লিন শেভড মুখে মোটা গোঁফ, চোখে কালো সানগ্লাসে তিনি একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন। পায়ে সাদা স্লিপার স্যান্ডেল, পেছনে রৌদ্রোজ্জ্বল শহরের আবহ তাকে আরও আলাদা করে তুলেছে।

ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, “আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।” পোস্টের সঙ্গে ভক্তদের প্রতিক্রিয়া ঝড়ে পড়ে। একজন লিখেছেন, “মেগাস্টার শাকিব খান, আমি ভক্ত হলেও চিনতে কষ্ট হলো।” অন্য একজন বলেছেন, “আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতেন, আপনাকে দেখে গর্ব করতেন।”

অনেকে ধারণা করছেন, শাকিবের এই নতুন লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর জন্য। সিনেমাটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ। এটি একটি অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি, যা প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।

ছবিতে শাকিব খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা থাকছেন। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘সোলজার’-এর।

This post was viewed: 45

আরো পড়ুন