Ridge Bangla

রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আলোচনায় সন্ত্রাসী রায়হান

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদলকর্মী মুহাম্মদ আলমগীর আলমকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আলোচনায় এসেছে স্থানীয় সন্ত্রাসী রায়হানের নাম। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হত্যাকাণ্ডে রায়হান ও তাঁর সহযোগীরা জড়িত থাকতে পারে। গতকাল ২৫ অক্টোবর (শনিবার) বিকেলে আলম মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে চারাবটতল বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। কায়কোবাদ জামে মসজিদের […]

আশিয়ান সম্মেলনে থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সইয়ের স্বাক্ষী হতে মালয়েশিয়ায় ট্রাম্প

এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন। আসিয়ান সম্মেলনের পাশাপাশি কুয়ালালামপুরে আরও একটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেবেন ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই হবে এই অনুষ্ঠানে। গত মে মাসে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটে। […]

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষজ্ঞ দল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল। রোববার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। […]

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৭ হাজার টন গম

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে গম আমদানি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে প্রথম চালান, যেখানে রয়েছে ৫৬ হাজার ৯৫৯ টন গম। এটি বাংলাদেশের ইতিহাসে যুক্তরাষ্ট্র থেকে গম […]

২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে

দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আবেদন ফরম ১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু: ১ […]

বেলারুশের মিনস্কে প্রদর্শিত হবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’

বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’ নির্বাচিত হয়েছে বেলারুশের ৩১তম মিনস্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (লিস্টাপ্যাড) স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে। উৎসবটি শুরু হবে ৩১ অক্টোবর এবং চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরের স্লোগান ‘ভাবনা বদলে দেওয়ার গল্প’। চলচ্চিত্রটির প্রদর্শনী হবে ২ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায়, মিনস্কের মস্কো সিনেমা হলে। এবারে উৎসবে ৪১টি দেশের ১৫৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র […]

স্বৈরাচারের প্রেতাত্মারা নির্বাচন বানচালে তৎপর: জয়নুল আবদীন ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালাচ্ছে। রোববার তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে এসে এসব মন্তব্য করেন। ফারুক বলেন, “দেশের গণতান্ত্রিক শক্তি সচেতন থাকলে স্বৈরাচারী প্রক্রিয়াগুলো প্রতিহত করা সম্ভব। নির্বাচনের সব ধাপের […]

সুন্দরবনে কুখ্যাত ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান গ্রেপ্তার

সুন্দরবনে দীর্ঘদিন ধরে সক্রিয় কুখ্যাত দস্যু ‘রাঙ্গা বাহিনীর’ প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড। আজ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের কালাবগি এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আজ দুপুরে মোংলায় এক সংবাদ সম্মেলনে এ ঘটনার সত্যতা […]

ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির সুযোগ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু ঘটার ঘটনায়, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া পরিবারে কর্মক্ষম কোনো সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে। এই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে ফাওজুল কবির […]

হামজা-শমিতদের পর লাল-সবুজের জার্সিতে খেলতে আসছেন আরও দুই প্রবাসী ফুটবলার

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগে খেলা শমিত সোমের পথ ধরে এবার লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার। তারা হলেন ট্রেভর ইসলাম ও জায়ান হাকিম। প্রথমজন ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম, যিনি খেলেন আমেরিকার ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগের ক্লাব স্ট্যানফোর্ড মেনস সকার ক্লাবে। আরেক […]

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযানে ২৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবখালী বিওপির সুবেদার শরাফত আলীর নেতৃত্বে একটি বিজিবি টহল দল […]

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ জন

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর একটি ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন আলামিন, আজিজুল্লাহ, সেলিম মিয়া, জালাল, নাজমুল হুদা এবং নিরাপত্তা প্রহরী নুর মোহাম্মদ। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক […]

ভারতীয় টিভি সিরিয়ালে অপ্রত্যাশিত অতিথি বিল গেটস

ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ আবারও পর্দায় ফিরেছে। চলতি বছরের জুলাই মাসে সম্প্রচার শুরু হওয়া এই সিরিয়ালটি ২৫ বছর আগে প্রথমবারের মতো শুরু হয়েছিল। নববধূ তুলসীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সিরিয়ালের নতুন অধ্যায় যতটা না দর্শকদের মনোযোগ কেড়েছে, তার চেয়ে বেশি আলোচিত হয়েছে বিল গেটসের […]

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ, যার মৃত্যু এখনো রহস্যে ঘেরা। মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে তাঁর মরদেহ উদ্ধার হয়। প্রথমে আত্মহত্যা বলা হলেও প্রায় তিন দশক পর সেই ঘটনা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। এই আলোচিত দিনের স্মৃতি এবার শেয়ার করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। […]

বুয়েটে ভর্তিতে প্রাথমিক বাছাই পরীক্ষা বাদ, ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পর্ব থাকছে না। ফলে আবেদনকারী সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। আবেদন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। একই সঙ্গে পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে। বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া […]

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ার ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর, যিনি ফুটপাত দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেট্রোরেলের পিলার থেকে প্রায় ৪০-৫০ কেজি ওজনের […]

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত নানা দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা […]

পাবনায় ট্রাকচাপায় স্কুলশিক্ষার্থীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

পাবনা সদরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে স্থানীয় দুজন শিক্ষার্থীকে নিয়ে একটি ভ্যান বাঙ্গাবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক সে সময় পাবনামুখী একটি বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে […]

নাটোরে গোডাউনভর্তি ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজারে একটি গোডাউনে প্রায় ১৩ টন এমপি কার্টিজ বা গুলির খোসা পাওয়া গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ট্রাকবোঝাই করে এসব গুলির খোসা আনা হয়। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিক তদন্ত শেষে […]

কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বুইস্যা শহীদুল, চট্টগ্রামে চলছে ছায়া সন্ত্রাস

চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় আতঙ্কের নাম শহীদুল ইসলাম ওরফে বুইস্যা। একসময় চুরি, ছিনতাইয়ের মধ্য দিয়ে অপরাধে যুক্ত হলেও পরে তিনি গড়ে তোলেন নিজস্ব বাহিনী। দিনে দিনে হয়ে উঠেছেন কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী বড় ভাই। পুলিশ সূত্রে জানা গেছে, বুইস্যা ও তাঁর অনুসারীরা এলাকায় চাঁদা না পেলে প্রকাশ্যে গুলিবর্ষণ করেন। সর্বশেষ গত […]