Ridge Bangla

বুয়েটে ভর্তিতে প্রাথমিক বাছাই পরীক্ষা বাদ, ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পর্ব থাকছে না। ফলে আবেদনকারী সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। আবেদন করতে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে। একই সঙ্গে পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।

বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং গণমাধ্যমকে জানানো হয়। দুই ধাপে নয়, সরাসরি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটি ধাপেই এ পরীক্ষা সম্পন্ন করা হবে। কেবল লিখিত পরীক্ষাটি হবে। তবে পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকছে।

অন্যান্য বছরের তুলনায় এবার এইচএসসির ফলাফল ছিল নিম্নমুখী। আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। এইচএসসি বা আলিমে জিপিএ-৫ পাওয়া লাগবেই। পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে, যেটি আগেও ছিল।

ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন পূরণ শুরু হবে। এটি তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগির পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন নেওয়ার পর ১০ জানুয়ারি ভর্তির চূড়ান্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।

This post was viewed: 35

আরো পড়ুন