শাপলা প্রতীক না পেলে আন্দোলনে নামবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক না পায়, তাহলে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে রাজপথে নামবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৬ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন। সারজিস আলম বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে […]
দেশজুড়ে পুলিশ প্রশাসনে রদবদল: ৯ এসপি ও ২ অতিরিক্ত এসপির বদলি

দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন ও অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করেছে সরকার। রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশে প্রজ্ঞাপনটিতে […]
নতুন সিনেমার শুটিংয়ে প্রস্তুত নুসরাত ফারিয়া

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ফটোশুট, ইভেন্ট ও বিভিন্ন মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সম্প্রতি তিনি উপস্থিত ছিলেন ‘ফিটব্যাক রিসেট’-এর তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। এছাড়া, ফারিয়া জানিয়েছেন যে তিনি নতুন একটি সিনেমার কাজের প্রস্তুতি নিচ্ছেন। তবে আপাতত ছবিটির নাম বা […]
শাকিব খানের সঙ্গে কাজের শর্ত জুড়ে দিলেন মিষ্টি জান্নাত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত স্পষ্ট জানিয়েছেন, কোনো সিনেমায় দুই বা তার বেশি নায়িকা থাকলে তিনি সেই প্রজেক্টে কাজ করবেন না। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত জানিয়েছেন, শুধুমাত্র সলো প্রজেক্টে শাকিব খানের সঙ্গে কাজের সম্ভাবনা রয়েছে। মিষ্টি বলেন, “আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করব না। এটা শাকিব খানকে আগে থেকেই বলেছি। […]
আত্মগোপনের পর এবার প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা নিপুণ

ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কয়েক মাস ধরে সাময়িক আত্মগোপনে থাকা নিপুণকে এবার প্রকাশ্যে দেখা গেছে। হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার এড়াতে নিপুণ কিছুদিন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন। চলতি বছরের শুরুতে ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে তাকে গোয়েন্দা সংস্থার আপত্তিতে আটক করা হয়। পরে নিপুণকে অভিবাসন পুলিশের […]
বিচ্ছেদের গুঞ্জন ভুল, স্বামীকে ট্যাগ করে স্পষ্ট করলেন পূর্ণিমা

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। কয়েক দিন আগে পূর্ণিমার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে গুঞ্জনের সূত্রপাত হয়। নেটিজেনদের নানা আলোচনার পর শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পূর্ণিমা তার ফেসবুক অ্যাকাউন্টে স্বামীকে ট্যাগ করে বিষয়টি পরিষ্কার করেন। নিজের পোস্টে পূর্ণিমা লিখেছেন, “সুদিনে মানুষের […]
ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা ববি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরেই ছিলেন আলোচনার আড়ালে। এক সময়ে ব্যস্ততম নায়িকা হলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি খুব একটা খবরের শিরোনামে ছিলেন না। তবে চলতি অক্টোবরের শুরু থেকেই প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী। প্রথমে প্রযোজক ও পরিচালক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে। এরপর নতুন […]
২৫ দিনে প্রবাসী আয়ের রেকর্ড, ছাড়াল ২ বিলিয়ন ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৫ দিনেই দেশে এসেছে ২ বিলিয়ন (২০৩ কোটি ২৯ লাখ) মার্কিন ডলারের রেমিট্যান্স। যা দেশীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার সমপরিমাণ। প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৬ অক্টোবর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা […]
আবেগ নয়, বাস্তবতার পথে এগোতে হবে: সালাহউদ্দিন আহমেদ

জনগণের সাংবিধানিক ক্ষমতা কেবল গণভোটের মাধ্যমেই প্রকাশ পাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আবেগপ্রবণ হয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না, যা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হতে পারে বা প্রশ্নবিদ্ধ হতে পারে। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে […]
স্ত্রী-সন্তানসহ ছয়জনকে পুড়িয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

নরসিংদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানসহ ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত ফরিদ মিয়াকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৫ অক্টোবর) রাতে রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করা হয়। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামে এক ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পিকআপচালক […]
ডিসেম্বরের শেষেই বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও আলেসান্দ্রো। রাষ্ট্রদূত বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরে অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। […]
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।” রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম […]
সিনেমাকে হার মানানো কায়দায় ল্যুভর জাদুঘর থেকে মূল্যবান রত্ন চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘর সমৃদ্ধ সংগ্রহের জন্য খ্যাতি অর্জন করেছে বিশ্বজুড়ে। তবে এখানেই ঘটেছে সিনেমাকেও হার মানানো এক চুরির ঘটনা। জাদুঘর থেকে মূল্যবান মুকুট রত্ন চুরির ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রোববার (২৬ অক্টোবর) প্যারিসের প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়, চার্লস […]
সহিংসতা থামছে না রাউজানে, একের পর এক খুনে আতঙ্কে স্থানীয়রা

চট্টগ্রামের রাউজান উপজেলা রক্তাক্ত সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে। বিগত এক বছরেরও বেশি সময় ধরে এলাকায় একের পর এক হত্যাকাণ্ড, গুলি, ছুরিকাঘাত কিংবা পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে, তবুও এখনো পর্যন্ত অধিকাংশ মূল আসামি ও ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজান ও আশপাশের এলাকায় অন্তত ১৭টি […]
চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি সচিব আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা […]
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫ পেলেন রায়হান রাফী ও আলিমুজ্জামান

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী এবং সাংবাদিক আলিমুজ্জামান পেলেন ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত এই পুরস্কারের বর্ণাঢ্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চ্যানেল আই প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা […]
টেকনাফে সমুদ্রপথে পাচারকালে নারী-পুরুষসহ ১৪ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের সময় নারী-পুরুষসহ ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচার চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার নোয়াখালীপাড়া ও দক্ষিণ লম্বরী এলাকায় পৃথক দুটি অভিযানে এসব উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট […]
ইসির ওয়েবসাইটকে আধুনিক ও ব্যবহারকারীবান্ধব করতে নতুন উদ্যোগ

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটকে আরও আধুনিক, গতিশীল ও ব্যবহারকারীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কমিশন। রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ওয়েবসাইট উন্নয়নের প্রস্তাবটি উপস্থাপন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম […]
বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ মারা গেছেন, বলিউডে শোকের ছায়া

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ মারা গেছেন। ৭৪ বছর বয়সে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কিডনির সমস্যায় ভুগে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় আক্রান্ত ছিলেন সতীশ, এবং শনিবার সকালে হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র বরাত দিয়ে জানা গেছে, অভিনেতার চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে […]
সালমান শাহ হত্যা মামলার আসামি ডন ও সামিরার খোঁজ মিলছে না

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালত হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠিয়েছেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে […]