Skip to main content

Ridge Bangla

২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে

দেশের ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ক্যাডেটদের সুনাগরিক ও চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আবেদন ফরম

১. ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম বিতরণ শুরু: ১ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে এবং ফরম বিতরণ শেষ: ১০ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
২. প্রবেশপত্র সংগ্রহের তারিখ: ১১ ডিসেম্বর ২০২৫ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত।

লিখিত পরীক্ষার তারিখ

২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। ক্যাডেট কলেজগুলোয় ভর্তি নেওয়া হয় সপ্তম শ্রেণিতে। ফলে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসে ষষ্ঠ শ্রেণির বই থেকে। আর ভর্তির প্রক্রিয়াটি হবে লিখিত, মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার মাধ্যমে।

ফর্ম পূরণের জন্য দরকারি কাগজ

১. পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।
২. জন্মনিবন্ধন বা জন্মসনদের সত্যায়িত ফটোকপি।
৩. অধ্যয়ন করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম বা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।
৪. পিতা বা অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
৫. প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

আবেদনকারীর যোগ্যতা 

  • জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: ১ জানুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।

শারীরিক যোগ্যতা

প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে—

  • উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
  • সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

অনলাইনে আবেদন করার ওয়েবসাইট

www.cadetcollege.army.mil.bd অথবা https://www.cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষার সিলেবাস

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর

মোট নম্বর ৩০০। ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট দেখুন।

This post was viewed: 147

আরো পড়ুন