Ridge Bangla

বিচ্ছেদের গুঞ্জন ভুল, স্বামীকে ট্যাগ করে স্পষ্ট করলেন পূর্ণিমা

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। কয়েক দিন আগে পূর্ণিমার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে গুঞ্জনের সূত্রপাত হয়। নেটিজেনদের নানা আলোচনার পর শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পূর্ণিমা তার ফেসবুক অ্যাকাউন্টে স্বামীকে ট্যাগ করে বিষয়টি পরিষ্কার করেন।

নিজের পোস্টে পূর্ণিমা লিখেছেন, “সুদিনে মানুষের বন্ধু পাওয়া সহজ, কিন্তু দুর্দিনে এরা মিলছে কম।” তার আগের স্ট্যাটাসটি মূলত এমন প্রেক্ষাপটে লেখা হয়েছিল, যা ব্যক্তিগত বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ককে কেন্দ্র করে। কিন্তু অনেকে তা পারিবারিক জীবনের সঙ্গে যুক্ত করে ভুলভাবে প্রচার করেছেন।

পূর্ণিমা বলেন, “দিনশেষে আমিও একজন মানুষ। আমারও কমবেশি কাছের-দূরের মানুষ আছে। তাই সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের মোকাবিলা করতে হয়েছে। তবে আমার দেওয়া স্ট্যাটাসের পারিবারিক জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, পরিবারের প্রতি দোয়া ও ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সংবাদকর্মীদের সহায়তা ও ভক্তদের ভালোবাসা তার দীর্ঘ ক্যারিয়ারে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, পূর্ণিমা ২০২২ সালে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। রবিন মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কাজের সূত্রেই তাদের পরিচয়, বন্ধুত্ব, তারপর প্রেম আর বিয়ে। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে; ২০০৭ সালে তিনি প্রথমে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহিত ছিলেন।

This post was viewed: 67

আরো পড়ুন