দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ জন ও অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আরও দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করেছে সরকার।
রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি হওয়া পুলিশ সুপারদের মধ্যে আছেন-
- এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়,
- পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,
- টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে,
- গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে,
- ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে,
- পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে,
- পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে,
- এপিবিএনের উক্য সিংকে পিবিআইয়ে এবং
- জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে আছেন-
- রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে এবং
- শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
This post was viewed: 50