Skip to main content

Ridge Bangla

নতুন সিনেমার শুটিংয়ে প্রস্তুত নুসরাত ফারিয়া

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। ফটোশুট, ইভেন্ট ও বিভিন্ন মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি সম্প্রতি তিনি উপস্থিত ছিলেন ‘ফিটব্যাক রিসেট’-এর তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে।

এছাড়া, ফারিয়া জানিয়েছেন যে তিনি নতুন একটি সিনেমার কাজের প্রস্তুতি নিচ্ছেন। তবে আপাতত ছবিটির নাম বা পরিচালকের নাম প্রকাশ করতে চাননি। জানা গেছে, এ ছবিটি প্রযোজনা করবে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, এটি একটি ডার্ক থ্রিলার ঘরানার সিনেমা হবে। তিনি বলেন, “ফারিয়াসহ বেশ কয়েকজন শিল্পীকে আমরা চূড়ান্ত করেছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। তার আগে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।”

ফারিয়া ও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজের বিষয়টি সমন্বয় সাধনের পাশাপাশি শুটিংয়ের প্রস্তুতি প্রক্রিয়া চলছে। অভিনয় জীবন ও পেশাদারিত্ব নিয়ে তিনি সবসময়ই সর্তক। তিনি মনে করেন, নতুন প্রজেক্টের মাধ্যমে দর্শকের কাছে এক ভিন্ন রূপে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন।

This post was viewed: 83

আরো পড়ুন