Skip to main content

Ridge Bangla

আত্মগোপনের পর এবার প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা নিপুণ

ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। কয়েক মাস ধরে সাময়িক আত্মগোপনে থাকা নিপুণকে এবার প্রকাশ্যে দেখা গেছে। হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ায় গ্রেপ্তার এড়াতে নিপুণ কিছুদিন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন। চলতি বছরের শুরুতে ঢাকা থেকে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার পথে তাকে গোয়েন্দা সংস্থার আপত্তিতে আটক করা হয়। পরে নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়, ফলে দেশের বাইরে যাওয়ার তার যাত্রা ব্যর্থ হয়।

সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতে নিপুণকে দেখা গেছে। ভিডিওতে তিনি চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হওয়ার পর আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ার দখল করতে দেননি। এছাড়া আদালতের স্থিতিতাদেশ অমান্য করে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেছিলেন। এই ঘটনায় অনুমান করা যায়, তৎকালীন সময়ে তিনি সমিতিতে প্রভাবশালী ছিলেন।

পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিপুণকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এ সিদ্ধান্ত কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।

তবে সম্প্রতি নিপুণ প্রকাশ্যে উপস্থিত হয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। জানা গেছে, গত শুক্রবার (২৪ অক্টোবর) চলচ্চিত্র অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির ছিলেন তিনি। অনুষ্ঠান চলাকালীন তার উপস্থিতি ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

This post was viewed: 65

আরো পড়ুন