নিরপেক্ষ ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করব: প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র, আর শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটের জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।” মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা […]
নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম সুপার ওভারে মাত্র ১ রানে ম্যাচ হেরে গেল বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ টাই এবং সুপার ওভারের মুখোমুখি হলো বাংলাদেশ। তবে রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ১ রানে পরাজিত হয় টাইগাররা। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশ আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে […]
নির্বাচনে কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তারা ঘোষণা দিয়েছে, নির্বাচনের দিন কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানো হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রতিনিধিদলের প্রধান ও আইআরআই বোর্ড […]
শিক্ষকদের নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফেরার প্রত্যাশা প্রধান উপদেষ্টার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিকে যৌক্তিক বলে মনে করে। তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত […]
ছাত্রদল নেতা জোবায়েদকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে মাহির–বর্ষা: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেনকে প্রেমের জেরে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জোবায়েদের ভাই বাদী হয়ে আজ মঙ্গলবার বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন মাহির রহমান, বার্জিস শাবনাম বর্ষা এবং ফারদীন আহম্মেদ আয়লান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাহির ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের […]
আলমডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের পাঁচজন আহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী গ্রামের দোপের মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন, বজলুর রহমান […]
তথ্য মন্ত্রণালয়কে সহায়তায় পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নবগঠিত পাঁচ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প […]
বলিউডে নতুন রোমান্টিক জুটি আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ

দীপাবলির উৎসবে নতুন আনন্দ যোগ করতে বলিউডে আসছে এক নতুন জুটি আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। নাম ঠিক না হওয়া নতুন সিনেমাটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন তারা। ঘোষণা আসার পর থেকেই ছবিটি ঘিরে বলিউডজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। চলচ্চিত্রটি পরিচালনা করবেন বিখ্যাত নির্মাতা সুরজ আর বরজাতিয়া, যিনি পারিবারিক গল্পনির্ভর ছবির জন্য বলিউডে সুপরিচিত। তার জনপ্রিয় […]
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ জন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ধলেশ্বরী সেতুর ওপর মাওয়ামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। তারা দুইজনই ঘনিষ্ঠ বন্ধু […]
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মাহিরকে থানায় সোপর্দ করলেন মা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মাহির রহমানকে থানায় সোপর্দ করেছেন তাঁর মা রেখা আক্তার। এ ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রীসহ মোট চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জোবায়েদ হোসেন […]
দেশের অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন: নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউ

মাত্র পাঁচ দিনের ব্যবধানে মিরপুর, চট্টগ্রাম ও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে সমগ্র দেশ। এসব ঘটনায় প্রাণহানি ও বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি প্রশ্ন উঠেছে দেশের অগ্নিনিরাপত্তা ও যেকোনো প্রকার জাতীয় বিপর্যয়ে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা নিয়ে। সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডগুলোকে নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং ‘পরিকল্পিত আগুন রাজনীতি’র অংশ বলেও সন্দেহ […]
অভিনেতার মেয়ে হলেও বলিউডে জায়গা পাননি প্রনূতন

বলিউডে ২০১৯ সালে সালমান খানের ব্যানারে ‘নোটবুক’ ছবিতে নায়িকা হিসেবে অভিষেকের পরও মনীশ বহেলের কন্যা প্রনূতনের যাত্রা সহজ হয়নি। ছয় বছরে মাত্র তিনটি সিনেমা, যেখানে নাম, যশ ও সাফল্যের দৌড়ে এখনও তিনি অনেকটা পিছিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রনূতন নিজের এই কঠিন যাত্রার গল্প শেয়ার করেছেন। ফিল্মি পরিবারের সন্তান হিসেবে তিনি জানতেন, সিনেমার দুনিয়ায় পথ সহজ […]
জীবনের বেদনা থেকেই অনুপ্রেরণা: অ্যাঞ্জেলিনা জোলির নতুন ছবি ‘কাউচার’

হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবন কেবল আলো-ঝলমলে পর্দার নয়, সাহস ও সংগ্রামেরও প্রতীক। তাঁর নতুন সিনেমা ‘কাউচার’ যেন সেই বেদনাময় বাস্তব জীবনেরই প্রতিফলন। ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকুরের পরিচালনায় নির্মিত এ ছবিতে জোলি নিজের জীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়গুলোকে অভিনয়ের মাধ্যমে আবারও ছুঁয়ে দেখেছেন। জোলির জীবনে ক্যান্সারের ভয়াবহ বাস্তবতা শুরু হয় তাঁর মা মার্চেলিন বার্ট্রান্ডের মৃত্যু […]
লালমনিরহাটে আ.লীগ–জাপার ৫৬ ইউপি সদস্যের দলত্যাগের ঘোষণা

লালমনিরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সমর্থিত ৫৬ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য একযোগে দলত্যাগের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৪৪ জন এবং জাতীয় পার্টি সমর্থিত ১২ জন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় তারা সম্মিলিতভাবে এই ঘোষণা দেন। সভায় খুনিয়াগাছ ইউপি […]
সাত খুন মামলা: আপিল বিভাগের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত সাত সদস্যের বেঞ্চ আসামি পক্ষের আবেদনের পর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ […]
ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তালিকা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তালিকা ঘুরে বেড়ালেও সেটি সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, “যে তালিকাটা এসেছে, এটা কেউ তৈরি করে সার্কুলেট করেছেন। সম্ভবত কোনো উপদেষ্টা সেটি রিটুইট করেছেন মন্তব্যসহ। আমি […]
করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জয়া আহসান

ঢাকা ও কলকাতার পর্দায় সমান দাপটে রাজত্ব করছেন জয়া আহসান। সম্প্রতি এক পডকাস্টে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই অভিনেত্রী। বলিউডের অমিতাভ বচ্চন থেকে সালমান খান, বিদ্যা বালান—সবাই নাকি তার বন্ধু। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, করণ জোহরের ‘ধর্মা প্রোডাকশন’-এর সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন জয়া। পডকাস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা […]
কিম কার্দাশিয়ান: যৌন কেলেঙ্কারির মধ্য দিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত-সমালোচিত তারকা কিম কার্দাশিয়ানের জন্মদিন আজ। ১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া কিম ছোটবেলা থেকেই নানা ঘটনার সাক্ষী ছিলেন। ১৯৯১ সালে তার বাবা ও মা বিচ্ছেদ হয়। পরে মা ক্রিস জেনারের বিয়ে হয় অলিম্পিক চ্যাম্পিয়ন ব্রুস জেনারের সঙ্গে, যিনি পরবর্তীতে কাইলি জেনার হিসেবে পরিচিত। কৈশোরেই কিমের জীবন আলোচিত হয়ে ওঠে। বন্ধু […]
‘বেলুচিস্তান’ মন্তব্যে সমালোচনার মুখে সালমান খান

সৌদি আরবের জয় ফোরাম ২০২৫-এ বলিউডের তিন কিংবদন্তি শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে এক মঞ্চে দেখা যায়, যা দর্শকদের জন্য ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। তাদের প্রাণবন্ত আড্ডা ও রসিকতার মুহূর্তগুলো ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে এই আনন্দঘন অনুষ্ঠানে সালমান খানের একটি মন্তব্য এখন সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচনার একপর্যায়ে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা […]
অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের অভিনব যুগলবন্দি

দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে বলিউডে নিজের ছাপ রাখছেন পরিচালক অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি ইতিমধ্যেই ইতিহাস গড়েছে। এবার তিনি আরও বড় চমক নিয়ে ফিরেছেন। সম্প্রতি আলো-ঝলমলে সেটে ধরা পড়েছে দুই প্রজন্মের শক্তিশালী অভিনেতা ববি দেওল ও রণবীর সিংয়ের এক অনন্য যুগলবন্দি, যা অ্যাটলির ক্যামেরায় গড়ে উঠেছে এক সিনেমাটিক মহাযুদ্ধের চিত্র। প্রকাশিত হয়েছে অ্যাটলির […]