Ridge Bangla

তথ্য মন্ত্রণালয়কে সহায়তায় পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে নীতিগত সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নবগঠিত পাঁচ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকেও এই উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজনে যে কোনো সরকারি কর্মকর্তা বা সংস্থার সহায়তা নিতে পারবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিটির কার্যক্রমে সচিবালয়িক সহায়তা প্রদান করবে।

This post was viewed: 60

আরো পড়ুন