Ridge Bangla

কোটি টাকার মুকসুদপুর রেলস্টেশনে থামে না ট্রেন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ও মুকসুদপুর উপজেলার মুকসুদপুর রেলস্টেশনে এখনো থামে না কোনো ট্রেন। পদ্মা সেতুর রেলসংযোগ চালুর দুই বছর পরও এসব স্টেশন চালু না হওয়ায় প্রায় ১০ লাখ মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সূত্র জানায়, ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রুটে মোট ২৮টি স্টেশন থাকলেও চালু আছে মাত্র ১৫টি। বাকি ১৩টি এখনো বন্ধ। এর মধ্যে মহেশপুর […]

‘আমি দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি’: সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার খোলাখুলিভাবে জানালেন নিজের জীবনসংগ্রামের গল্প। সাফল্যের ঝলমলে আলোর মাঝেও তার জীবন যে আত্মঅনুসন্ধান, সংগ্রাম এবং বাস্তবতার সঙ্গে লড়াইয়ের গল্পে ভরা, তা উঠে এসেছে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর মঞ্চে। সামান্থা বলেন, তার জীবনের প্রতিটি উত্থান-পতন এসেছে ‘বাস্তব থাকার’ সিদ্ধান্তের মধ্য দিয়ে। তিনি জানান, “আমি সব সময় চেষ্টা করেছি […]

বিচ্ছেদের গুঞ্জনে টালিউড জুটি দেব ও রুক্মিণী

টালিউডের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত জুটি দেব ও রুক্মিণী। এক দশকেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে এই জুটিকে একসঙ্গে দেখা না যাওয়ায় টালিপাড়ায় জোর গুঞ্জন উঠেছে, দেব ও রুক্মিণীর সম্পর্কে নাকি ফাটল ধরেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। […]

এমপিওভুক্ত বাড়িভাড়া ভাতা বাড়াতে ৬ শর্তে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়

আন্দোলনের মুখে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া (দু’দফায় বাড়বে) ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষকদের বাড়িভাড়া প্রথম ধাপে আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ […]

চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, চারজনের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনায় চারজনের মরদেহ কবর থেকে উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী। তিনি বলেন, “ঘটনার পর সদর থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুইজনের […]

ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মসজিদের অজুখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই মসজিদের অজুখানা নির্মাণ নিয়ে দুলাল মিয়া (৬০) ও নসু হাজি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। […]

ছোট বোনের ‘জিন তাড়াতে’ গিয়ে কবিরাজের হাতে ধর্ষণের শিকার বড় বোন

কুমিল্লার দেবিদ্বারে এক ভণ্ড কবিরাজের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ছোট বোনকে জিন তাড়াতে নিয়ে গিয়ে অভিযুক্তের ফাঁদে পড়েন বড় বোন। উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে ওই গ্রামের মৃত আব্দুল কাদের জিলানীর ছেলে কুদ্দুস মিয়া (৪৫) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। ​ভুক্তভোগীর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, […]

এক সপ্তাহে একের পর এক অগ্নিকাণ্ড: দুর্ঘটনা না পরিকল্পিত ষড়যন্ত্র?

গত এক সপ্তাহে দেশে ঘটে যাওয়া একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। শুধু প্রাণহানি নয়, এসব অগ্নিকাণ্ড দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি, বিনিয়োগে অনিশ্চয়তা এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সকলেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা, নাকি দেশকে পিছিয়ে দেবার […]

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাঁদের আন্দোলন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর আগামীকাল থেকে শিক্ষকরা আবার ক্লাসে যোগদান করার সিদ্ধান্ত নেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এ তথ্য নিশ্চিত করে বলেন, “অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের […]

জেনেভা ক্যাম্পে সেনা অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ৪ জন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার এবং চারজনকে আটক করা হয়। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ দল। ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল […]

শ্রীলঙ্কার কাছে ৭ রানের অবিশ্বাস্য হার বাংলাদেশের মেয়েদের

শেষ ওভারের অবিশ্বাস্য ব্যাটিং ধসে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ৭ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শেষ ওভারে ৯ রান নিতে গিয়ে ১ রানে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এই পরাজয়ের মধ্য দিয়ে টাইগ্রেসদের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। গতকাল ভারতের মুম্বাইয়ের ড. ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে এই বাঁচা-মরার ম্যাচটি অনুষ্ঠিত […]