Ridge Bangla

২৪ ঘণ্টার মধ্যে কাজে না ফিরলে ব্যবস্থা পল্লী বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে

চার দফা দাবিতে ‘গণছুটি’র নামে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ সময়ের মধ্যে কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে রবিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জনগণের জন্য অত্যাবশ্যক সেবা। এই সেবা ব্যাহত করা বা বাধা প্রদান ‘অত্যাবশ্যক পরিষেবা আইন’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই কর্মীদের আন্দোলনের কারণে গ্রাহক সেবায় বিঘ্ন ঘটলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়া পূরণে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং বিষয়টি নিয়ে সংবেদনশীল অবস্থান নিয়েছে। তবে জনগণের দুর্ভোগ এড়িয়ে দায়িত্ব পালনে সবাইকে দ্রুত কর্মস্থলে যোগ দিতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা চাকরি বৈষম্য দূরীকরণ, হয়রানি বন্ধ ও অন্যান্য দাবি নিয়ে চার দফা আন্দোলনে নামেন। রোববার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যান। এতে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ স্পষ্ট জানিয়েছে, সেবামূলক কাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে কর্মীদের অবিলম্বে কাজে ফেরা ছাড়া বিকল্প নেই।

This post was viewed: 37

আরো পড়ুন