Ridge Bangla

ভাসানী সেতুর ক্যাবল চুরি: মামলায় কারাগারে দুজন

গাইবান্ধার সুন্দরগঞ্জে “মওলানা ভাসানী সেতু”র ভূগর্ভস্থ বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার খায়রুল ইসলাম (২১) ও রংপুরের মনছুর আলী (৬৯)। এদের মধ্যে খায়রুল আদালতে চুরির দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার দুজন একটি চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কৃষি কাজের আড়ালে চুরি-ছিনতাই চালিয়ে যাচ্ছিল।

উল্লেখ্য, গত ২০ আগস্ট উদ্বোধনের আগেই গাইবান্ধার সুন্দরগঞ্জে ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মওলানা ভাসানী সেতুর প্রায় ৩১০ মিটার ক্যাবল চুরি হয়ে যায়। এতে উদ্বোধনের সময় সেতুর ল্যাম্পপোস্টগুলোতে আলো জ্বালানো সম্ভব হয়নি।

এই ঘটনার প্রেক্ষিতে সেতুর সিকিউরিটি ইনচার্জ স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায়ই দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, আটকরা স্থানীয় একটি চোরচক্রের সক্রিয় সদস্য। চক্রের অন্যান্যদের শনাক্তে অভিযান চলছে।

This post was viewed: 31

আরো পড়ুন