Skip to main content

Ridge Bangla

জাতীয় সনদ চূড়ান্তে ঐকমত্য কমিশনের বৈঠক

জাতীয় সনদ-২০২৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় নির্ধারণে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সনদ চূড়ান্ত করার পাশাপাশি বাস্তবায়নের রূপরেখা তৈরির বিষয়ে আলোচনা হয়। কমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া পরামর্শ ও লিখিত সুপারিশ পর্যালোচনা করা হয়। […]

দেশে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নতুন দাম ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। আগের দামের তুলনায় এটি প্রতি ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি, যা দেশের […]

চবির ঘটনায় আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন এজাহারভুক্ত আসামি এবং বাকিরা তদন্তে প্রাপ্ত আসামি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, মঙ্গলবার মামলার ভিত্তিতে আটজনকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে তিনজন সরাসরি […]

ব্রাহ্মণবাড়িয়ায় মিছিলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০ জন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে গিয়ে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের লোকজনের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে সরাইল উপজেলা […]

খিলক্ষেতে ৬ হাজার ইয়াবাসহ যুবক আটক

রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযান চলাকালে ৬ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইয়াছিন (৩৩) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক অভিযান পরিচালনা করে ইয়াছিনকে ইয়াবাসহ আটক […]

ম্রুণাল ঠাকুরের মন্তব্যে নতুন বিতর্ক, হিট সিনেমা ফিরিয়ে দেওয়ার গল্পে আলোচনায় নেটিজেনরা

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও সমালোচনার মুখে পড়েছেন। কিছুদিন আগে বিপাশা বসুকে নিয়ে তার মন্তব্যের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার অভিনেত্রী আনুশকা শর্মাকে উদাহরণ দিয়ে পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুনভাবে আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন যা পরে হিট হয়েছে। উত্তরে […]

সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু থামিনি: শাকিব খান

ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ডে অংশ নিয়ে শাকিব খান তার ইনস্টাগ্রামে ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার লুক এবং সাম্প্রতিক একটি লুক পোস্ট করেছেন। দুইটি ছবির মাধ্যমে তিনি তার দীর্ঘ ক্যারিয়ার এবং সংগ্রামের গল্প ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। শাকিব পোস্টে লিখেছেন, “গত ১১ বছরে শেখা, উত্থান-পতন প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে। হার মানিনি, কারণ প্রতিটা […]

রাজ রিপার অভিজ্ঞতার পাশে দাঁড়ালেন নায়িকা বর্ষা, “যার কেউ নেই, তার জন্য আল্লাহ আছেন”

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রাজ রিপা সম্প্রতি নানা বিতর্ক ও সংবাদের শিরোনামে ছিলেন। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়না’-এর পাশাপাশি অপর একটি সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে রাজ রিপা মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথাও ঘোষণা করেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা রাজ […]

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে একত্র করে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ান্স ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এপিএইচআরের প্রতিনিধিদল এ প্রস্তাব তোলে। আলোচনায় মালয়েশিয়ার সংসদের সাবেক সদস্য ও এপিএইচআরের সহসভাপতি চার্লস সান্তিয়াগো জানান, রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহে […]

তিন দফা সংশোধন শেষে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে চূড়ান্ত জুলাই সনদ

হস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে চূড়ান্ত জুলাই সনদ। খসড়া সনদে থাকা তিনটি বিতর্কিত প্রতিশ্রুতি সংশোধন করে এবার তা চূড়ান্ত করা হয়েছে। বিএনপিসহ বেশ কয়েকটি দলের আপত্তির পরিপ্রেক্ষিতেই এ সংশোধনী আনা হয়েছে। তবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এতে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত ১৬ আগস্ট কমিশন জুলাই গণআন্দোলনের চেতনা সামনে […]

প্রখ্যাত পাকিস্তানি অভিনেতা আনোয়ার আলী মারা গেছেন

প্রখ্যাত পাকিস্তানি অভিনেতা আনোয়ার আলী মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর সোমবার (১ সেপ্টেম্বর) লাহোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ার আলী দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত ৩১ আগস্ট হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি […]

গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ছাড়ালো ৬৩ হাজার ৫০০

গাজায় দীর্ঘদিনের সংঘাত ও আগ্রাসনের মধ্যে মানবিক বিপর্যয় দিন দিন চরমে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন অন্তত ৩৪৮ জন মানুষ। একইসঙ্গে সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০০-এরও বেশি। শুধু মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালেই আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ত্রাণের অপেক্ষায় ছিলেন। মেডিক্যাল […]

ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার পুলিশি নির্যাতন ও অতিরিক্ত সরকারি ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত নারী গোলাপি পোশাকে হাতে ঝাড়ু নিয়ে সংসদ ভবনের উদ্দেশে মিছিল করেছে। জাকার্তা ও অন্যান্য প্রধান শহরে জীবনযাত্রার ব্যয়ের সংকট ও এমপিদের বিলাসবহুল সুযোগ-সুবিধা নিয়ে ক্ষোভ থেকে জন্ম নেওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। তরুণ মোটরসাইকেল ট্যাক্সি চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়ির […]

নির্বাচনের আগে ৪ হাজার এএসআই নিয়োগ: আইজিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্ধেক পদ পূরণ হবে পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আইজিপি বলেন, “মোট চার […]

কার্যক্রম স্থগিত থাকা দল ভোটে অংশগ্রহণ পারবে না

কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তাদের প্রতীকও স্থগিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রায় ৪৫টি পরিবর্তন আনা হচ্ছে। এর […]

যাত্রী সেজে ছিনতাইয়ের চেষ্টা, ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শহীদ (৩৩)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বাসিন্দা। কিছুদিন আগে জীবিকার তাগিদে পটিয়ায় এসে অটোরিকশা চালানো শুরু করেন। পুলিশ জানায়, যাত্রী সেজে কয়েকজন ছিনতাইকারী শহীদের অটোরিকশা দখল […]

পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ১০২

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, হামলায় সরাসরি জড়িত কয়েকজনকে চিহ্নিত করে আটক করা […]

নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। মঙ্গলবার (২ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে ডেনমার্কের […]

সিনেমা করার শখ মিটে গেছে: নবাগত নায়িকা রাজ রিপা

ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, সিনেমায় তার শখ প্রায় শেষ। জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) প্রাক্তন সদস্য রাজ রিপা অভিনয়ে নাম লেখানোর আগে খুলনা বিভাগে চ্যাম্পিয়নও ছিলেন। ব্যাডমিন্টনের ক্যারিয়ার ছেড়ে তিনি চলচ্চিত্রে নিজের স্থান তৈরি করতে লড়াই করছেন। ২০২০ সালে ‘দহন’ সিনেমার ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর […]

সাংবাদিক নির্যাতন মামলায় কারাগারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা তার আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তথ্য অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে কুড়িগ্রামে দায়িত্ব পালনকালে […]