ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম ঘোষিত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর দাম সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত মূল্য সেদিন সন্ধ্যা থেকেই কার্যকর […]
আগস্টে সারা দেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত ৫৬৩

বিদায়ী আগস্ট মাসে সারা দেশে ৫৫২টি সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ হাজার ২৬১ জন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুধু সড়কেই ৪৯৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫০২ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৩২ জন। […]
কমোরোসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব

কমোরোসের রাষ্ট্রপতিকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত ড. জকি আহাদ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মরিশাসে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমোরোসের রাজধানী মোরোনিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করার সময় তিনি এই প্রস্তাব জানান। পরিচয়পত্র গ্রহণ করে কমোরোস ইউনিয়নের রাষ্ট্রপতি আজালি আসৌমানি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং […]
ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেনের নাম সুপারিশ করলেন ট্রাম্প

বাংলাদেশের জন্য রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাতে বলা হয়েছে, সিনিয়র ফরেন সার্ভিসের সদস্য ও ভার্জিনিয়ার বাসিন্দা ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। একাধিক নিয়োগ ও মনোনয়নের অংশ হিসেবে এই পদে তার নাম প্রস্তাব করা […]
রণবীরের মুখ স্বাস্থ্যকর ছিল: ধনশ্রী বর্মা

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সাবেক স্ত্রী, নৃত্যশিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর ধনশ্রী বর্মা জীবনের এক অজানা অধ্যায় সামনে এনেছেন। কোরিওগ্রাফার–চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের এক ভ্লগে অংশ নিয়ে তিনি অকপটে নিজের অতীত, স্বপ্ন ও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেছেন। অনেকেই জানেন না, নাচ বা কনটেন্ট ক্রিয়েশনের আগে ধনশ্রী ছিলেন একজন দন্তচিকিৎসক। বান্দ্রা ও লোখান্ডওয়ালায় তার দুটি […]
ভারত সিরিজ বাতিল, আর্থিক লোকসানের মুখে বিসিবি

ভারত সিরিজ বাতিল করায় বড় ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। মাঠের খেলার দিক দিয়ে তো বটেই, আর্থিক দিক দিয়েও বড় লোকসানের মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বড় অঙ্কের আয় হাতছাড়া হয় টাইগারদের। যদিও এতদিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এবার মুখ খুললেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে […]
সেপ্টেম্বরে তাপপ্রবাহ, লঘুচাপ ও নিম্নচাপের আভাস

চলতি সেপ্টেম্বর মাসে তাপপ্রবাহ, লঘুচাপ, নিম্নচাপ, বজ্রবৃষ্টি ও স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে এ সময় দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপে রূপ নিতে পারে। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত সেপ্টেম্বর-২০২৫ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের […]
আগা খান অ্যাওয়ার্ড অর্জনে মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বিশ্ববিখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জন করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেওয়া অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই বিরল ও ঐতিহাসিক সাফল্য শুধু মেরিনা তাবাসসুমের নয়, বরং বাংলাদেশের জন্যও এক গৌরবময় অর্জন। তিনি উল্লেখ করেন, নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি করা […]
৯ সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন, হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার বেলা ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর ১টা […]
ফেরদৌসকে ভালোবাসা নিয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র

সম্প্রতি শোবিজ জগতে গুঞ্জন উঠেছে—বাংলাদেশি অভিনেতা ফেরদৌস আহমেদকে ভালোবাসতেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল বলে খবর ছড়িয়েছে। বিষয়টি নিয়ে ভক্ত ও গণমাধ্যমে কৌতূহল তৈরি হওয়ায় ভারতের কয়েকটি সংবাদমাধ্যম সরাসরি যোগাযোগ করেছে শ্রীলেখার সঙ্গে, জানতে চেয়ে গুজবটি কতটা সত্য। শ্রীলেখা মিত্র জানিয়েছেন, তাদের প্রথম পরিচয় হয়েছিল ‘সিংহ পুরুষ’ সিনেমার শুটিংয়ে। ছবিতে […]
টিকটকার সামিয়া অপহরণ মামলা তদন্তে নতুন অগ্রগতি

পাকিস্তানে জনপ্রিয় টিকটকার সামিয়া হিজাবকে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের ঘটনার মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা দিয়েছে। মামলার প্রধান আসামি হাসান জাহিদ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তার অপরাধ স্বীকার করেছেন। মামলাটি ইসলামাবাদের শালিমার থানায় দায়ের করা হয়। হাসান জাহিদকে বিচারিক হাকিম ইয়াসির মাহমুদ চৌধুরীর আদালতে হাজির করা হলে তিনি জিজ্ঞাসাবাদে […]