চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. শহীদ (৩৩)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বাসিন্দা। কিছুদিন আগে জীবিকার তাগিদে পটিয়ায় এসে অটোরিকশা চালানো শুরু করেন।
পুলিশ জানায়, যাত্রী সেজে কয়েকজন ছিনতাইকারী শহীদের অটোরিকশা দখল করার চেষ্টা করে। বাধা দিলে তাঁকে পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, লাশ মর্গে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
This post was viewed: 39