Skip to main content

Ridge Bangla

রাজ রিপার অভিজ্ঞতার পাশে দাঁড়ালেন নায়িকা বর্ষা, “যার কেউ নেই, তার জন্য আল্লাহ আছেন”

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা রাজ রিপা সম্প্রতি নানা বিতর্ক ও সংবাদের শিরোনামে ছিলেন। নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়না’-এর পাশাপাশি অপর একটি সিনেমা ‘মুক্তি’ নিয়ে পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে রাজ রিপা মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথাও ঘোষণা করেছেন।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা রাজ রিপাকে সমর্থন জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না, যা জেগে আছে কিন্তু ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যার কেউ নেই, তার জন্য আল্লাহ আছেন। তোমার মত কেউ মিডিয়ায় কঠিন জীবন যাপন করছে, আমি ভালো করে জানি।”

বর্ষা আরও লিখেছেন, “ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন সহজ নয়। যাদের চামড়া শক্ত, যাদের কমেন্ট বা সমালোচনা কিছু আসে যায় না, তারাই এখানে ভালো থাকবে। নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, যেন তোমার মনে শান্তি আসে।”

তিনি রাজ রিপাকে উৎসাহ দিয়ে বলেছেন, “তুমি নতুন শুরু নিয়ে নতুন স্বপ্নের দিকে এগো, হেরে যাওয়া সমাধান নয়। নিজের জন্য সময় রেখো, নিজেকে নতুনভাবে সাজাও। তুমি ব্যর্থ হয়নি, ব্যর্থ সে যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি।”

এ পোস্টে আফিয়া নুসরাত বর্ষা রাজ রিপার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং তাকে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

This post was viewed: 46

আরো পড়ুন