Skip to main content

Ridge Bangla

ম্রুণাল ঠাকুরের মন্তব্যে নতুন বিতর্ক, হিট সিনেমা ফিরিয়ে দেওয়ার গল্পে আলোচনায় নেটিজেনরা

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আবারও সমালোচনার মুখে পড়েছেন। কিছুদিন আগে বিপাশা বসুকে নিয়ে তার মন্তব্যের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার অভিনেত্রী আনুশকা শর্মাকে উদাহরণ দিয়ে পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নতুনভাবে আলোচনা সৃষ্টি করেছে।

ভিডিওতে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন যা পরে হিট হয়েছে। উত্তরে ম্রুণাল বলেন, “হ্যাঁ, কিছু সিনেমা আমি ফিরিয়ে দিয়েছি। তখন আমি প্রস্তুত ছিলাম না, তাই ‘না’ বলেছিলাম। পরে সিনেমা হিট হয় এবং নায়িকা খ্যাতি পান। তবে আমি খুশি, কারণ সেই সিনেমা করলে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলতাম। এখন আমি কাজ করছি, সে তখন করছে না এটাই আমার কাছে জয়।”

যদিও তিনি সরাসরি নাম নেননি, নেটিজেনরা মনে করছেন, ম্রুণাল সম্ভবত আনুশকা শর্মার কথাই উল্লেখ করেছেন। কারণ, সালমান খানের ‘সুলতান’ ছবিতে মূল চরিত্রটি প্রাথমিকভাবে ম্রুণালকেই প্রস্তাব করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি পান আনুশকা।

ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, “অন্যকে ছোট করে নিজেকে বড় করা মানে পিক মিন গার্ল এনার্জি। কেন এমন মন্তব্য?” আবার কেউ বলেছেন, “আনুশকা শর্মা ‘সুলতান’ থেকে নিজের প্রোডাকশন হাউস পর্যন্ত গড়েছেন। তিনি কোনোভাবেই ‘কাজ করছেন না’-এটা ঠিক নয়।” আরেকজন মন্তব্য করেছেন, “সুলতান হয়তো ম্রুণালের জন্য বড় টার্নিং পয়েন্ট হতো, তবে সালমান-অনুশকা জুটিই সিনেমাটিকে সফল করেছে।”

এভাবে ম্রুণালের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

This post was viewed: 57

আরো পড়ুন