Ridge Bangla

১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর না করায় ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে ইউজিসিকে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো সাময়িক অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম শুরু করেনি, যা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ১২(১) ধারা অনুযায়ী আইন লঙ্ঘনের শামিল। ফলে ইউজিসিকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

যেসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নির্দেশনা দেওয়া হয়েছে:

  • দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (মোহাম্মদপুর)

  • ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সাতমসজিদ রোড)

  • স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ (সিদ্ধেশ্বরী)

  • দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি (রাজারবাগ)

  • প্রেসিডেন্সি ইউনিভার্সিটি (গুলশান)

  • প্রাইমএশিয়া ইউনিভার্সিটি (বনানী)

  • আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (শ্যামলী)

  • সোনারগাঁও ইউনিভার্সিটি (পান্থপথ)

  • বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (মিরপুর)

  • নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (সিলেট)

  • ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (কিশোরগঞ্জ)

  • নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি (খুলনা)

  • ফেনী ইউনিভার্সিটি (ফেনী)

  • ব্রিটানিয়া ইউনিভার্সিটি (কুমিল্লা)

  • পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (চট্টগ্রাম)

  • চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (চট্টগ্রাম)

বিশ্ববিদ্যালয়গুলোকে সময়মতো স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করতে বলা হলেও তা পালন না করায় এই নির্দেশনা জারি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

This post was viewed: 35

আরো পড়ুন