Ridge Bangla

বেইলি রোডে ভবনের বেজমেন্টে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, প্রথমে ভবনের ছাদ থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ৯ জন নারী, ৭ জন পুরুষ এবং ২ জন শিশু রয়েছে।

ঘটনার সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি থেকে ভবনটি রক্ষা পেয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন