চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট যুক্ত করার উদ্যোগ: প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ের বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের দক্ষতা আরও উন্নত হয়। শুক্রবার রাজধানীর বিজয় সরণির […]
দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। শনিবার (০১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী […]
আগস্টজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস, কয়েকটি অঞ্চলে বন্যার শঙ্কা

চলতি আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি। একই সঙ্গে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। উজানের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বন্যার ঝুঁকিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শনিবার প্রকাশিত […]
কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি এবং অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগ বাড়লে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর […]
তরুণরা ঐক্যবদ্ধ হলে বড় পরিবর্তন সম্ভব, ‘তেলাপোকা’ মন্তব্যে সতর্কবার্তা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, দেশের হতাশ তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। ভারতের তরুণদের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তরুণদের ‘তেলাপোকা’ বলা হোক বা অন্য যেকোনো নামে ডাকা হোক, তারা একত্রিত হলে ‘সবকিছু উল্টে দিতে পারে’। বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান ইকোনমিক সামিটে বক্তব্য […]
বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে ভারতের সংসদীয় কমিটির সুপারিশ

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়ায় থাকা সীমাবদ্ধতা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত ‘ভারত–বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে ভারত সরকারের নেওয়া পদক্ষেপসংবলিত প্রতিবেদনে এ সুপারিশ […]
কারাগারের চাপ কমাতে ইতালির নতুন আইন, প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি বাড়িতে থেকে ভোগ করবেন সাজা

কারাগারের অতিরিক্ত চাপ কমানো এবং মাদক ও অ্যালকোহলাসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগ বাড়াতে নতুন আইন অনুমোদন করেছে ইতালি। এই আইনের আওতায় প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে থেকেই সাজা ভোগের সুযোগ পাবেন। বুধবার ইতালির পার্লামেন্টে আইনটি ১৫৩ ভোটে পাস হয়। এর বিপক্ষে ভোট দেন ৪২ জন আইনপ্রণেতা, আর ভোটদানে বিরত থাকেন ৮২ জন। […]
যন্তর মন্তরের স্লোগান বিতর্কে সংযমের বার্তা, অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমার কথা বললেন মোদি

দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে উদ্দেশ করে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ভারতে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় এক তরুণীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তবে ঘটনাটিকে ঘিরে কঠোর অবস্থান না নিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্ষমা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সূত্র জানায়, গত ২৩ […]
সুয়েজ খাল নিয়ে বাড়ছে উদ্বেগ, বৈশ্বিক তেল সরবরাহে নতুন ঝুঁকির আশঙ্কা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের প্রভাব এবার বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। হুতিদের সাম্প্রতিক হুমকি, ইরানের কঠোর অবস্থান এবং মিসরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলার পর সুয়েজ খাল ও বাব আল-মানদেব প্রণালিকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ও বিমা […]
গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, নিহত ২ ফিলিস্তিনি

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে চালানো পৃথক হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শুক্রবার (৩১ জুলাই) গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আবু আরিফ সড়কে ইসরায়েলি হামলায় ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ের নিহত হন। […]
উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয় মেজরের

ভারতে সড়কে উঠে আসা একটি উটের সঙ্গে সেনাবাহিনীর একটি গাড়ির সংঘর্ষে এক সেনা মেজর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সেনা হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ সেনাবাহিনীর গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি উট সড়কে উঠে এলে গাড়িটি […]
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অস্ত্রের মজুত কমছে, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে বাড়ছে উদ্বেগ

মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের অস্ত্রভান্ডার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় মার্কিন সামরিক পরিকল্পনাকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতে একই ধরনের বড় আকারের হামলা মোকাবিলা বা বিশ্বের অন্য কোনো অঞ্চলে নতুন সংকট সৃষ্টি হলে বিদেশে মোতায়েন বাহিনী ও সামরিক ঘাঁটির […]
ব্রড পিকে তুষারধস: নেপালি, ওমানি ও মার্কিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে নিহত ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধারকারীরা নেপাল, ওমান ও যুক্তরাষ্ট্রের ওই ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করেন। এদিকে নিখোঁজ অন্যদের খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। শনিবার প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রড পিকের চূড়ায় আরোহনের সময় একটি আন্তর্জাতিক পর্বতারোহী দল তুষারধসের মুখে পড়ে। ঘটনার […]
সাজা বাতিলের পর কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা

পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালার বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় দেওয়া ১৫ বছরের কারাদণ্ড বাতিল করেছে দেশটির সাংবিধানিক আদালত। একই সঙ্গে মামলার পুরো ফৌজদারি কার্যক্রমও বাতিল ঘোষণা করা হয়েছে। আদালতের এই রায়ের পর শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানী লিমার বারবাদিয়ো কারাগার থেকে মুক্তি পান তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন […]
চার কিশোরের আত্মহত্যার ঘটনায় মেটা, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে ৪ কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতিষ্ঠান মেটা, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছেন তাদের পরিবারের সদস্যরা। অভিযোগে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ব্যবহার কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটায় এবং শেষ পর্যন্ত তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। বৃহস্পতিবার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় বলা হয়, সামাজিক […]
আলজেরিয়ায় গভীর খাদে যাত্রীবাহী বাস, প্রাণ গেল ২৫ জনের

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ জুলাই) উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, কী কারণে বাসটি খাদে পড়ে গেছে, তা এখনো নিশ্চিত […]
ইস্টার সানডে হামলা ঠেকাতে ব্যর্থতা: শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড

২০১৯ সালের ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলা প্রতিরোধে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ অপরাধমূলক অবহেলার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। তবে শ্রীলঙ্কায় ১৯৭৬ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ কার্যকর রয়েছে। এ কারণে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড […]
লালদিয়া টার্মিনালের নকশা উন্মোচন, ৫৫০ মিলিয়ন ডলারের প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে ডিসেম্বরে

চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা ও পরিচালনা পরিকল্পনা প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় অনুমোদন মিললে ২০২৬ সালের শেষ দিকে ৫৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্পের নির্মাণকাজ শুরু করার লক্ষ্য রয়েছে। নির্মাণ শেষ হলে এটি হবে বাংলাদেশের প্রথম শতভাগ বিদেশি বিনিয়োগে নির্মিত কনটেইনার টার্মিনাল। বছরে ৮ লাখ টিইইউ-এর […]
বয়স্ক ভাতাসহ ৫ সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আজ, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিসহ মোট ৫টি সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার, ১ আগস্ট। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য […]
ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ৩০ জুলাই একটি চিঠি জারি করেছে। উপসচিব, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১, কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা চিঠিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছে […]