Skip to main content

Ridge Bangla

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ

দেশের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ শনিবার থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস সংযোজন এবং তা সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহনের চলাচল পর্যবেক্ষণ, রুট ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা […]

আলজেরিয়ার কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি

আলজেরিয়ায় কারাবন্দি থাকা ৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার, ৩০ জুলাই রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছান। আলজেরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করেছিল। দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে […]

৪২ কোটি টাকা ব্যয়, তবু একটি ইউআইডি কার্ডও বিতরণ হয়নি প্রাথমিক শিক্ষার্থীদের

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পরিচয় ব্যবস্থা চালুর লক্ষ্যে নেওয়া ১৬৪ কোটি টাকার প্রকল্পে ৪২ কোটির বেশি টাকা ব্যয় হলেও একটি ইউনিক আইডেন্টিফিকেশন কার্ডও বিতরণ করা সম্ভব হয়নি। মূল লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় প্রকল্পটি সমাপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৯ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের ২ কোটি ৮৭ লাখ শিক্ষার্থীর তথ্যভাণ্ডার তৈরি এবং তাদের ইউনিক […]

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক ম্যান-মেড ফাইবার পোশাক বাজারের ১২ শতাংশ দখলের সম্ভাবনা বাংলাদেশের

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক ম্যান-মেড ফাইবার পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক ম্যান-মেড ফাইবার পোশাকের বাজারের আকার প্রায় ৩৭৫ বিলিয়ন মার্কিন […]

এআই অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রযুক্তি জায়ান্টদের, চিপ শিল্পে ফিরছে আশাবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যালফাবেট। তাদের এই বিনিয়োগ পরিকল্পনার ফলে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বৃহস্পতিবার অ্যামাজন চলতি বছরের মূলধনি ব্যয়ের পূর্বাভাস ২০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২২০ বিলিয়ন ডলার করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, এই অর্থের বড় অংশ […]

ইতিহাসে প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁল অ্যাপল

প্রযুক্তি খাতে নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে অ্যাপল। মঙ্গলবার লেনদেন চলাকালে কোম্পানিটির শেয়ারের দাম ৩৪২ দশমিক ৮৯ ডলারে পৌঁছালে বাজারমূল্য বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ০৩ ট্রিলিয়ন ডলার। তবে দিনের লেনদেন শেষে শেয়ারের দাম কিছুটা কমে ৩৪০ দশমিক ০৮ ডলারে নেমে আসে। ফলে বাজার বন্ধ হওয়ার সময় অ্যাপলের বাজারমূল্য […]

টেসলার চীনা ব্যবসা বিক্রির খবর উড়িয়ে দিলেন ইলন মাস্ক

টেসলার চীনভিত্তিক ব্যবসা বিক্রি বা আলাদা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে প্রকাশিত খবরকে গুজব ও ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করে, রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর সঙ্গে টেসলাকে একীভূত করার ক্ষেত্রে সম্ভাব্য আইনি ও নীতিগত জটিলতা এড়াতে চীনা ব্যবসা নিয়ে বিভিন্ন […]

কক্সবাজারে প্রাইভেটকার থেকে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার, আটক ২

কক্সবাজারে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার সকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের […]

বগুড়ায় বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩, থানায় অভিযোগ

বগুড়ার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্বর্ণের চেইন, ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বরপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। […]

ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার পর বাড়ির পাশের পুকুরে শরীরের কাদা […]

খুলনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার, ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন পরিবারের ৩ সদস্যকে। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী […]

দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ, দক্ষিণ বিভাগ। গ্রেপ্তাররা হলেন মো. নাগর (৫৩), মো. বিল্লাল মৃধা (৪০), মো. মিজানুর রহমান (৩০) এবং মো. আব্দুর রহমান (২৯)। শুক্রবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের, দক্ষিণ বিভাগের, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. […]

বিয়ের দাওয়াতে এসে ট্রাকচাপায় প্রাণ হারাল ৭ বছরের শিশু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসে ট্রাকচাপায় রাসেল মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পুরো ঘটনাটি পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা এলাকার রুবেল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দাদার সঙ্গে নাসিরাবাদ এলাকায় একটি […]

ফেসবুকে পরিচয়, প্রেম থেকে বিয়ে, নেত্রকোনার তরুণীর জীবনসঙ্গী চীনা নাগরিক

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেম, আর সেই সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বিয়েতে। চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০) ও নেত্রকোনার মোহনগঞ্জের কলেজছাত্রী নাজমিন আক্তার লিজার (২০) বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় কনের বাবার ভাড়া বাসায় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং […]

১৫ বছর পর ১০০ টাকা শোধ করতে পাওনাদারের বাড়িতে হাজির বৃদ্ধ

১৫ বছর আগে লেনদেনের সময় ১০০ টাকা কম দেওয়া হয়েছিল বলে মনে রেখে সেই পাওনা পরিশোধ করতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনাদারের বাড়িতে হাজির হয়েছেন শমসের আলী নামে এক বৃদ্ধ। শুক্রবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া উপজেলার খড়মপুরে গিয়ে পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের হাতে ১০০ টাকা তুলে দেন। শমসের আলী জানান, প্রায় […]

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৮টি তৈরি ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, ৫টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন রাজধানীর বংশাল থানার চাঙ্গেরপুল এলাকার মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর […]

ভালুকায় ফেসবুকে বিদায়ী পোস্টের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর সাব্বির আহাম্মেদ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সাব্বির […]

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান, ইজেক্ট করে প্রাণে বাঁচলেন পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ঠিক আগে পাইলট নিরাপদে বিমান থেকে ইজেক্ট করতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি প্রাণঘাতী নয় এমন আঘাত পেয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সান দিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে মার্কিন মেরিন কোর। এ বিষয়ে টাইমস […]

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার, ৩১ জুলাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। এ সময় তিনি শিবিরগুলোর সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম […]

সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল, মরক্কোয় ফিরেছেন ৪৮ হাজারের বেশি, প্রাণহানি ৫৭

মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় প্রবেশ করা ৪৮ হাজারের বেশি অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ স্থল ও সমুদ্রপথে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় পদদলিত হওয়া ও পানিতে ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সেউতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেন। সীমান্তে সেনাবাহিনী […]