Skip to main content

Ridge Bangla

উটের সঙ্গে সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয় মেজরের

ভারতে সড়কে উঠে আসা একটি উটের সঙ্গে সেনাবাহিনীর একটি গাড়ির সংঘর্ষে এক সেনা মেজর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে সেনা হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ সেনাবাহিনীর গাড়িটি চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি উট সড়কে উঠে এলে গাড়িটি সেটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর এসইউভিটি ৪ থেকে ৫ বার উল্টে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে থামে।

দুর্ঘটনার পর আহত ৩ সেনা কর্মকর্তাকে দ্রুত সেনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মেজর হামজা আরিফকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যমতে, নিহত হামজা আরিফের বিয়ে হয়েছিল মাত্র ১ মাস আগে।

দুর্ঘটনায় আহত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আয়ুষ্মান ও লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

This post was viewed: 1

আরো পড়ুন