Skip to main content

Ridge Bangla

মাদক মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার সময় রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। তবে মোটরসাইকেলের চালক খোকন মিয়া সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় পরদিন ২৫ জুন আদিতমারী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

ওই মামলায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেপ্তার করে আদিতমারী থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির।

এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে শুনেছেন। তবে তিনি গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে তার জানা ছিল না। তিনি আরও বলেন, মাদক মামলার বিষয়টি ইতোমধ্যে জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 4

আরো পড়ুন