দেশের সুগার মিলগুলোকে শুধু মৌসুমভিত্তিক নয়, সারা বছর উৎপাদনশীল রাখার সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
শুক্রবার, ৩১ জুলাই বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, দেশের সুগার মিলগুলো বর্তমানে বছরে মাত্র কয়েক মাস চালু থাকে। এগুলোকে কীভাবে পুরো বছর উৎপাদনশীল রাখা যায়, সরকার সে বিষয়ে চিন্তাভাবনা করছে।
তিনি জানান, বাই প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে চিনিকলগুলোকে লাভজনক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিসিক সম্প্রসারণের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ বিবেচনায় নেওয়ার পাশাপাশি নতুন শিল্প স্থাপনে স্থানীয় উদ্যোক্তাদেরও গুরুত্ব দেওয়া হবে।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।