Skip to main content

Ridge Bangla

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদলের নেতা জিল্লুর বহিষ্কার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদলের নেতা হিসেবে পরিচিত জিল্লুরকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরিচয়পত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। পুরো ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।

পরে ঘটনার ভিডিও সামাজিকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

This post was viewed: 4

আরো পড়ুন