Skip to main content

Ridge Bangla

সেনাসদরে নির্বাচনী পর্ষদের উদ্বোধন, সাবেক সেনাপ্রধানদের ছবির গ্যালারিতে থামলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর সাবেক প্রধানদের ছবির গ্যালারি পরিদর্শনের সময় একটি ছবির সামনে কিছুক্ষণ থেমে দাঁড়ান তিনি। রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে সেনাসদরে উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় […]

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সক্ষম সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান নিরাপত্তা বাস্তবতায় সামুদ্রিক ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাইবার, তথ্যভিত্তিক এবং বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত ও টেকসই প্রতিরক্ষা আধুনিকায়ন অপরিহার্য। রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির […]

দেশের কোথাও ড্রেনেজ ব্যবস্থা ২০ শতাংশের বেশি কার্যকর নয়: ঢাকা উত্তর প্রশাসক

বাংলাদেশের কোথাও ড্রেনেজ ব্যবস্থা ২০ শতাংশের বেশি ভালো নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে। রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে চলমান সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। […]

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য […]

ইয়ামিন হত্যা মামলায় সাবেক এমপিসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে গুলি করে সাঁজোয়া যান থেকে ফেলে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ গ্রহণ করেন। […]

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ১৫ মার্চের পর প্রাণহানি বেড়ে ৮২০

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২০ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬০ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে […]

২০২৬-২৭ অর্থবছরে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য, একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আশাবাদ

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং নতুন বাজার সম্প্রসারণের উদ্যোগের কারণে আগামী দিনে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধির আশা করছে সরকার। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত […]

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। একই দিনে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগও জমা দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়। […]

শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির ফোনালাপের তথ্য সরকারের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদপত্রে দেখেছেন। […]

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, জেনে নিন নিবন্ধনের নিয়ম ও যাঁরা যেতে পারবেন না

২০২৭ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধন আগামীকাল ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুসারে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক নিবন্ধনের […]

পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামে হামলা, বাড়িঘরে আগুন ও ভাঙচুর চালিয়েছে সেটলাররা

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাররা গ্রামে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়ে বাড়িঘরে আগুন, সম্পত্তি ভাঙচুর এবং বাসিন্দাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার সংঘটিত এ হামলার পর কয়েকটি পরিবার নিরাপত্তার আশঙ্কায় এলাকা ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমটিকে জানান, হামলার সময় […]

আলেম গ্রেপ্তার, নতুন আইন ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, নতুন বিতর্কে বুরকিনা ফাসোর সামরিক সরকার

বুরকিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতা গ্রহণের পর প্রভাবশালী মুসলিম আলেমদের সমর্থন পেলেও সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কের অবনতি হয়েছে। ধর্মীয় স্বাধীনতা আইন, প্রভাবশালী ইমামদের গ্রেপ্তার এবং সরকারের ভাষায় ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের একটি অংশের সঙ্গে সরকারের বিরোধ তীব্র হয়েছে। একই সময়ে দেশটিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ারও ইঙ্গিত […]

বেঙ্গালুরুতে বাংলাদেশি দম্পতিকে মারধরের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় বসবাসরত এক বাংলাদেশি দম্পতিকে মারধরের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী ২৩ বছর বয়সী নাসরিনা বিল্লাল জানিয়েছেন, বেল্লান্দুর এলাকার বেট্টাদাসাপুরায় অবস্থিত সাই ক্লিনিকের চিকিৎসক ডা. নাগেন্দ্র তাঁদের বাংলাদেশি পরিচয় উল্লেখ […]

শ্রীমঙ্গলের রিসোর্টে ব্ল্যাকমেলের অভিযোগ ঘিরে উত্তেজনা, ঘটনার পর বদলে ফেলা হলো নাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টে অতিথির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং ছবি পাঠিয়ে অর্থ দাবির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সংশ্লিষ্ট রিসোর্টটির নাম পরিবর্তন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ‘মেঘ মালতি’ নামে রিসোর্টটিতে অবস্থান করা এক যুবকের হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি পাঠিয়ে অর্থ দাবি করা হয়। তবে রিসোর্ট কর্তৃপক্ষ এ অভিযোগ […]

দ্বিতীয় বিয়ে ও জমি বিক্রি নিয়ে পরিবারে উদ্বেগ, ঢাকায় থাকার কথা জানালেন ৮০ বছরের বৃদ্ধ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ৮০ বছর বয়সী মো. শাহাজালাল শেখের দ্বিতীয় বিয়ে এবং জমি বিক্রিকে কেন্দ্র করে তাঁর পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনদের অভিযোগ, প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন এবং সেখান থেকেই ধারাবাহিকভাবে জমি বিক্রি করছেন। তবে শাহাজালাল শেখ দাবি করেছেন, ছেলেদের দুর্ব্যবহারের কারণেই তিনি বাড়ি ছেড়ে রাজধানীতে চলে […]

ফেসবুক পোস্টে পদ ছাড়ার ঘোষণা জামায়াত নেতার, তুললেন উচ্চপর্যায়ের নেতাদের বিরুদ্ধে অভিযোগ

পটুয়াখালীর মহিপুরে দলের উচ্চপর্যায়ের নেতাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দলীয় পদ এবং সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান মহিপুর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী। ফেসবুক পোস্টটি প্রকাশের পর স্থানীয় […]

শেয়াল ঠেকাতে বসানো বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ গেল তরুণ খামারির

নাটোরের লালপুর উপজেলায় মুরগির খামারকে শেয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে বসানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল ইসলাম (৩০) নামে এক খামারির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রসুলপুর মৌজার কয়লার ডহর এলাকার পদ্মার চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. আছান আলীর ছেলে। পদ্মার চর এলাকায় তাঁর একটি মুরগির […]

ভুল অস্ত্রোপচারের অভিযোগে চিকিৎসকের বিচার দাবি, মৃত্যু ১, পঙ্গুত্বের ঝুঁকিতে আরও ৩

নাটোরে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল অস্ত্রোপচারের অভিযোগ তুলে তাঁর বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। অভিযোগ অনুযায়ী, কাঁধের টিউমার অপসারণ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই চিকিৎসকের অস্ত্রোপচারের পর আরও ৩ জন গুরুতর জটিলতায় ভুগছেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছেন। শনিবার গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন […]

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রবীণ অভিনেতা আহমেদ শরীফ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলা চলচ্চিত্রে তাঁর কয়েক দশকের অবদান, শক্তিশালী অভিনয় এবং চলচ্চিত্রশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ৩০ জুলাই শুরু হবে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। প্রিয়জন ফিল্মস ও […]

রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধীদের অভিযোগে গুরুত্ব দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগকে আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব পালনকালে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব সুযোগ-সুবিধাও তিনি পাবেন। রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, […]