Skip to main content

Ridge Bangla

একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল

কক্সবাজারে ২০১৮ সালে কথিত ‘ক্রসফায়ারে’ কমিশনার একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়।

একই দিনে ট্রাইব্যুনাল-২-এ সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আরেকটি আনুষ্ঠানিক অভিযোগপত্রও দাখিল করেছে প্রসিকিউশন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রমও চলছে।

ওই মামলায় আজ ২৭তম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে সাংবাদিক আশরাফ কায়সারের।

This post was viewed: 5

আরো পড়ুন