Skip to main content

Ridge Bangla

নিরাপত্তা শঙ্কায় তুরস্ক ছাড়ার আগে উড়োজাহাজ বদলান ট্রাম্প

ইরান-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট হুমকির কারণে এ মাসে তুরস্ক সফর শেষে দেশ ছাড়ার আগে নিজের উড়োজাহাজ পরিবর্তন করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা সফরের সময় ট্রাম্প কাতারের দেওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজ ব্যবহার করেছিলেন। তবে ওই উড়োজাহাজে ঐতিহ্যবাহী এয়ার ফোর্স ওয়ানের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। এ সময় মার্কিন কর্মকর্তারা ট্রাম্প ও তার ব্যবহৃত উড়োজাহাজকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার তথ্য শনাক্ত করেন।

এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের আগেই উড়োজাহাজ পরিবর্তনের সুপারিশ করে। সেই পরামর্শ অনুযায়ী সফর শেষে ট্রাম্প বিকল্প একটি উড়োজাহাজে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।

দ্য নিউইয়র্ক টাইমসকে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী হুমকিটি কোনো নির্দিষ্ট উড়োজাহাজকে লক্ষ্য করে ছিল না। বরং ট্রাম্প যে উড়োজাহাজেই ভ্রমণ করতেন, সেটিকেই লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল ইরান-সমর্থিত মিত্র গোষ্ঠীগুলো।

This post was viewed: 6

আরো পড়ুন