Skip to main content

Ridge Bangla

ব্যাংকে ৫০ কোটির বেশি আমানত আছে মাত্র ১৫ গ্রাহকের!

দেশের ব্যাংক খাতে চলতি বছরের মার্চ মাস শেষে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৫ জন। এক বছর আগে একই সময়ে এ ধরনের গ্রাহক ছিলেন ২২ জন। তবে গত বছরের ডিসেম্বর শেষে এই সংখ্যা কমে ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে তা বেড়ে ১৫ জন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংকে ১ কোটি টাকা বা তার বেশি জমা রয়েছে এমন গ্রাহকের অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৪৫টি।

এতে আরও দেখা যায়, তিন মাসের ব্যবধানে কোটিপতি গ্রাহকের সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯টি। গত বছরের ডিসেম্বর শেষে ১ কোটি টাকা বা তার বেশি আমানত থাকা গ্রাহকের অ্যাকাউন্ট ছিল ৩৮ হাজার ৪৩৬টি।

This post was viewed: 6

আরো পড়ুন