গোখরা ধরতে গিয়ে সাপের ছোবল, হাসপাতালে ভর্তি ‘বিষঝাড়া ওঝা’

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বসতবাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামে এক সাপুড়ে। নিজেকে সাপুড়ে ও ওঝা পরিচয় দেওয়া ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্থান থেকে সাপ ধরার ভিডিও নিয়মিত প্রকাশ করে থাকেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। […]
রেংমিটচ্য ভাষার আরেক বক্তার মৃত্যু, জীবিত রইলেন মাত্র ৫ জন

বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকায় বসবাসকারী ম্রো জনগোষ্ঠীর একটি বিশেষ গোত্রের মাতৃভাষা রেংমিটচ্য আরও এক ধাপ বিলুপ্তির দিকে এগিয়েছে। এ ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারা ৬ জনের একজন মাংওয়াই ম্রো (৬৪) মারা যাওয়ায় এখন জীবিত বক্তার সংখ্যা নেমে এসেছে ৫ জনে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব বয়সী ২ জন অসুস্থ বলে জানিয়েছেন ভাষাটির গবেষক আফসানা ফেরদৌস আশা। মাংওয়াই […]
যশোরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ১

যশোরের শার্শা উপজেলায় একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মিদুল হাসান (নাহিদ) ও সোহাগ হোসেন (উষা)। আহত রুবেল হোসেনও একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও […]
কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতার মরদেহ মিলল তিন দিন পর

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার তিন দিন পর ভাসমান অবস্থায় বিএনপি নেতা মো. মাসুদ (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা এলাকার হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসার […]
জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনেও খরচ বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর […]
মিরপুরে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ

করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন এবং বিভিন্ন প্রতারণার অভিযোগে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির। ওসি জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। […]
আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এর আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের […]
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের অভিযান দুদকের

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট দুটির মালামালের তালিকা (ইনভেন্টরি) তৈরির কাজ চলছে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (২০ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল […]
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও […]
শরিক ও জোট নেতাদের সঙ্গে সন্ধ্যায় শুভেচ্ছা বিনিময়ে বসবেন প্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে বৈঠকে কোন কোন দল অংশ নেবে […]
জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে এসে আটক ৪ চাকরিপ্রার্থী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পেয়ে যোগদান করতে এসে চার চাকরিপ্রার্থী আটক হয়েছেন। মৌখিক পরীক্ষার প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়লে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, নিজেদের হয়ে অন্য ব্যক্তিকে দিয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলেন। আটকরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার […]
জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

বরখাস্ত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সোমবার (২০ জুলাই) দুপুরে জলসিঁড়ির আটতলা ওই বাড়িতে অভিযান শুরু করে সংস্থাটির একটি দল। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল […]
আয় বেড়েছে ২২১ কোটি, তবু রেলওয়ের লোকসান প্রায় ১ হাজার ৮৯০ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় আগের বছরের তুলনায় ২২১ কোটি টাকা বৃদ্ধি পেলেও সংস্থাটির মোট লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৯ কোটি ৬২ লাখ টাকা। এ সময়ে রেলওয়ের মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা, বিপরীতে পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান […]
সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণে পরিকল্পনা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক

দেশব্যাপী পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচির অগ্রগতি এবং ধাপে ধাপে সারাদেশে এর বিস্তারের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। এ […]
ভিসা ছাড়াই বা সহজ ভিসা সুবিধায় ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের পাসপোর্ট সূচকে বাংলাদেশ ৯৬তম অবস্থানে রয়েছে। সর্বশেষ এ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই অথবা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব গন্তব্যে বাংলাদেশি নাগরিকরা ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা অথবা কিছু ক্ষেত্রে ই-ভিসা সুবিধা পাবেন। এশিয়ার যেসব দেশে […]
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক, ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করতে নতুন ই-পাসপোর্টের পাতায় জলছাপ হিসেবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি সংযুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের ডাটা পেজে পুনরায় যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে […]
২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে: তথ্যমন্ত্রী

২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার […]
মহাসড়কে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স, চালু হচ্ছে জরুরি দুর্ঘটনা-পরবর্তী সেবা

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো সমন্বিত দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবা (পোস্ট-ক্র্যাশ রেসপন্স) চালু করতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ কার্যক্রম চলতি মাসের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় জয়দেবপুর চৌরাস্তা-টাঙ্গাইল-রাজশাহী, জয়দেবপুর চৌরাস্তা-ময়মনসিংহ এবং সিরাজগঞ্জের হাটিকুমরুল-রংপুর মহাসড়ক করিডরে প্রকল্পটি চালু […]
গ্যাস উৎপাদন বাড়াতে খনন হচ্ছে নতুন ৩ কূপ, এলএনজি আমদানি কমানোর লক্ষ্য

দেশের গ্যাস সংকট মোকাবিলা এবং ব্যয়বহুল এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমাতে নতুন তিনটি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এসব কূপ চালু হলে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত ৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১৭টি কূপ থেকে প্রতিদিন ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন […]
অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স

২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থবছরের প্রথম ১৮ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ বা ৩০ কোটি ২০ লাখ ডলার। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য […]