উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তার পানি বেড়েছে, খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট

ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং ভারি বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় চাপ মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের তিস্তা নদীর পানি পরিমাপক নুরুল ইসলাম। তিনি জানান, […]
চট্টগ্রামে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখা ঘিরে ব্রাজিল সমর্থককে ধাওয়া, গুজবে আতঙ্কিত দর্শকদের দৌড়াদৌড়ি

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপভোগের সময় ব্রাজিলের এক সমর্থককে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে নগরের ২ নম্বর গেট এলাকায় মারামারির গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কে দর্শকদের ছোটাছুটি করতে দেখা যায়। রোববার (১৯ জুলাই) রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে। পরে ঘটনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, […]
আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতল স্পেন

দীর্ঘ সময় বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পাচ্ছিল না স্পেন। তবে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্প্যানিশরা। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল […]
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত বিষয়ে সতর্ক থাকার আহ্বান নুরুল হকের

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার অভিযোগ, প্রকাশ্যে সরকারবিরোধী অবস্থান নিলেও আড়ালে জামায়াত ভিন্ন ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে, যার উদ্দেশ্য বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিক অবস্থান তৈরি করা। রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস […]
‘জুলাইয়ের চেতনা’ রাজনৈতিক স্লোগান নয়, বাস্তব কর্মপরিকল্পনা দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জুলাইয়ের চেতনা’কে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার না বানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কেবল রাজনৈতিক স্লোগান দিয়ে দীর্ঘদিন রাজনীতি টিকিয়ে রাখা সম্ভব নয়। জনগণের সামনে নতুন রাজনীতির সুস্পষ্ট রূপরেখা তুলে ধরতে হবে। রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় […]