১৬ ডিসেম্বর চালুর লক্ষ্যে এগোচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের কাছে হস্তান্তরসংক্রান্ত চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার (২০ জুলাই) দুপুরে […]
কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় ইরানের ড্রোন হামলার অভিযোগ

ইরানের ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কুয়েত। রোববারের ওই হামলায় দুটি স্থাপনায় আগুন ধরে যায় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েতি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উপসাগরীয় এই দেশটির বেসামরিক স্থাপনায় টানা তৃতীয় রাতের মতো হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এর আগে শনিবার […]
স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে নয়, জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী নির্বাচন হবে এবং এ বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার (২০ জুলাই) শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, নির্বাচনি অঙ্গীকার […]
৪৮ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামসহ ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের ৫ জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে দেশের আরও কয়েকটি জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও আশঙ্কা রয়েছে। সোমবার (২০ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত […]
মিয়ানমার সীমান্তে ১০৯ কি.মি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) দুপুর ৩টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে […]
হামে ও উপসর্গে মৃতের সংখ্যা পৌঁছাল ৭৯৩, একদিনে প্রাণ গেল আরও ৫ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে […]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এ বিষয়ে গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন নিজেই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত […]
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩৭২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। সোমবার (২০ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে […]
মশা নিয়ন্ত্রণে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহারে সম্ভাবনা দেখছেন মির্জা ফখরুল

মশা নিধনে দেশীয় প্রযুক্তিতে তৈরি রাসায়নিক ব্যবহারের উদ্যোগ সম্ভাবনাময় হতে পারে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা গেলে সিটি করপোরেশন ও উদ্ভাবকদের যৌথ উদ্যোগ কার্যকর ফল দিতে পারে। তিনি বলেন, বর্তমানে মশক নিয়ন্ত্রণে যেসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেগুলো প্রত্যাশিতভাবে কার্যকর হচ্ছে না। এ কারণে দেশীয় […]
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, এক দশকে সপ্তম সরকারপ্রধান

যুক্তরাজ্যের এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) ১০ ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়েন কিয়ার স্টার্মার। তার স্থলাভিষিক্ত হন গ্রেটার ম্যানচেস্টার থেকে উঠে আসা লেবার পার্টির এই নেতা। এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। দেশটির সংবিধান অনুযায়ী রাজা তৃতীয় চার্লস নতুন সরকার গঠনের আহ্বান জানানোর পর […]
সংসদ ভবনমুখী বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, ইন্টারনেট বন্ধের অভিযোগ

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবনের উদ্দেশে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে আন্দোলনকারীদের দাবি, সংসদ ভবনসংলগ্ন এলাকায় ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২০ জুলাই) সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে যন্তর মন্তর এলাকা থেকে সংসদ […]
বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফেরার পর পারিবারিক বিরোধ, নোয়াখালীতে যুবকের আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে রায়হান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার […]
পাবনায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

পাবনার পাবনা–নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন বাস এবং পাবনা থেকে কাশিনাথপুরগামী ভলকা বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা […]
সিরাজগঞ্জে ফুটবল খেলার বিরোধে যুবক নিহত, অভিযুক্ত ২ জন পলাতক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস খান কালিঞ্জা গ্রামের সাত্তার খানের ছেলে। […]
অস্ত্রোপচারের সময় পায়ে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ, দ্বিতীয় অস্ত্রোপচারে ব্যয় ৭ লাখ টাকা

নাটোরের বনপাড়ার একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় এক নারীর ভাঙা পায়ের হাড়ের ভেতরে ড্রিল মেশিনের ভাঙা ফলা রেখেই সেলাই করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অস্ত্রোপচারের পর এক্স-রে প্রতিবেদনে ফলাটি দেখা গেলেও তা অপসারণ না করে চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে ক্ষতস্থানে পচন ধরলে পা রক্ষায় ঢাকায় দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করাতে গিয়ে পরিবারের প্রায় […]
কক্সবাজারে গ্যাস সিলিন্ডারে লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

কক্সবাজারে একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। পরে রোববার (১৯ জুলাই) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার […]
খুলনায় কিশোরী হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি, বস্তাবন্দি মরদেহ মোটরসাইকেলে বহনের বর্ণনা

খুলনায় ১৬ বছর বয়সী কিশোরী নির্জনা হত্যার ঘটনায় বাবা আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (১৯ জুলাই) বিকেলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আসাদুর জামানের কাছে দেওয়া ওই জবানবন্দিতে হত্যাকাণ্ডের পর মরদেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরানোর বর্ণনা উঠে এসেছে। এর আগে গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাও একই ঘটনায় নিজের […]
ভাগনের বাইসাইকেল চুরির অভিযোগে বোনের মামলায় ভাই কারাগারে

নাটোরের লালপুর উপজেলায় নেশার টাকার জন্য ভাগনের বাইসাইকেল চুরির অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন ওরফে কালু (৩৬)কে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে চুরি হওয়া বাইসাইকেলসহ আটক করা হয়। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা […]
চীন থেকে এসে ইসলাম গ্রহণ, ব্রাহ্মণবাড়িয়ার তরুণীকে বিয়ে করলেন বিদেশি নাগরিক

চীনের নাগরিক সোহান চাও (৩৮) প্রেমের সম্পর্কে জড়িয়ে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণের পর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। বিয়ের পর এক মাসের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। শনিবার (১৮ জুলাই) বিকেলে বিষয়টি এলাকায় জানাজানি হলে কৌতূহলী মানুষ কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার […]
চরফ্যাশনে সম্পত্তি বিরোধে বিধবা নারীকে মারধরের অভিযোগ, আওয়ামী নেতাসহ গ্রেপ্তার ৩

ভোলার চরফ্যাশনে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। পরিবারের দাবি, হামলায় ওই নারীর বাম হাত এবং বুকের একটি হাড় ভেঙে গেছে। তিনি বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার তিন দিন পর শনিবার রাতে ভুক্তভোগী রহিমা বেগমের ছেলে আল আমিন চরফ্যাশন থানায় পাঁচজনকে […]