Ridge Bangla

পাবনায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ১০

পাবনার পাবনা–নগরবাড়ী মহাসড়কের ২৪ মাইল এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন বাস এবং পাবনা থেকে কাশিনাথপুরগামী ভলকা বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত থেকেই ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই বাসের চালকসহ অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে থাকা এক আহত যাত্রীকে উদ্ধার করেন। একই সঙ্গে তারা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “দুই বাসের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হবে।”

This post was viewed: 6

আরো পড়ুন