Skip to main content

Ridge Bangla

আওয়ামী লীগের রাজনীতি আইনের মাধ্যমেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য দলটি দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে নির্যাতন ও লুণ্ঠনের অভিযোগ থাকা সত্ত্বেও দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই। তার ভাষায়, তারা আবার রাজনীতি করতে চায়, অথচ তাদের লজ্জা নেই। তবে প্রতিহিংসার কারণে সরকার কারও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায় না; বিষয়টি […]

প্রধানমন্ত্রীর সঙ্গে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের সমতল অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয় ব্যবহারের দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, […]

রায়পুরায় খালে গোসলে নেমে প্রাণ গেল চার মাদরাসাছাত্রীর

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা […]

জুলাইয়ের চেতনায় গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগোবে দেশ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার প্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার গণকবরস্থানে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি […]

দেশজুড়ে সেনা অবস্থান থাকা এলাকাগুলোতে বৃক্ষরোপণ করা হবে: সেনাপ্রধান

দেশের যেসব এলাকায় সেনাবাহিনীর অবস্থান রয়েছে, ক্যান্টনমেন্টসহ সেসব স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান জানান, বনায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সেনাবাহিনী। তিনি বলেন, শুধু গাছ […]

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর আটক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের ৪৫ বছর পর তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। মোজাফফর হোসেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত পলাতক আসামি।

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তনের সূচনা করে। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ বিভিন্ন স্থানে আরও কয়েকজন নিহত হন। এসব ঘটনার পর কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া […]

অভিবাসন অভিযানে মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইবিরোধী বিক্ষোভ

সাম্প্রতিক অভিবাসন অভিযান চলাকালে কয়েকজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা আইসিই বিলুপ্তির দাবি জানিয়েছেন। এ খবর জানিয়েছে সিএনএন। মঙ্গলবার হিউস্টন, বোস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং মেইনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের অভিযোগ, জাতিগত পরিচয়ের ভিত্তিতে তারাও আইসিইর অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে […]

শনিবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বুধবার (১৫ জুলাই) এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ওই কর্মকর্তা বলেন, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আগ্রহী। তবে ট্রাম্প তার সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, […]

তামিলনাড়ুর ময়লার ভাগাড়ে ভয়াবহ আগুন, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

ভারতের তামিলনাড়ুর কারুর শহরের একটি ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিশাল ময়লার স্তূপ পুড়ে যায় এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে কারুর শহরের ওই ভাগাড়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ময়লার স্তুপজুড়ে ছড়িয়ে পড়লে চারপাশে তীব্র উত্তাপ ও কালো ধোঁয়া ছড়িয়ে […]

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনার প্রত্যাবর্তন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী কার্যক্রম ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী পরিচালনা করবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা দেশে ফেরার কথা […]

উত্তরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ সাংবাদিকের

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জানা গেছে, উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মধ্যবর্তী এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর […]

পদ্মা থেকে উদ্ধার বস্তুটি গুপ্তধন নয়, ছিল বোমা; অল্পের জন্য রক্ষা জেলে পরিবারের

পদ্মা নদী থেকে মাছ ধরার সময় জালে উঠে আসা একটি ভারী ধাতব বস্তু গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে যান এক জেলে। পরে ছেলের সন্দেহের ভিত্তিতে জাতীয় জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের তৎপরতায় নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার […]

পাবনায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ২

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। দুর্ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা–পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকার সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় […]

কুমিল্লায় শিশুকে বলাৎকার ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লায় এক শিশুকে বলাৎকারের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) কুমিল্লার জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে বিল্লাল […]

দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত টরন্টো, জারি স্বাস্থ্য সতর্কতা

কানাডার ভয়াবহ দাবানলের প্রভাবে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো। বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রাখা হয়েছে। একই সঙ্গে ধোঁয়ার বিস্তার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যেও পৌঁছানোয় সেখানে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) টরন্টোর আকাশজুড়ে ঘন কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, এয়ার […]

কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের

কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীর রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, ‘অপারেশন লাইটনিং’-এর দশম ধাপের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এ হামলা পরিচালনা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা […]

ইরানের কাছে তথ্য সরবরাহের অভিযোগে ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের আদালত। দেশটির সামরিক বাহিনীর দাবি, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের সময় ওই সেনাসদস্য এক ইরানি এজেন্টের কাছে তথ্য সরবরাহ করেছিলেন। বুধবার (১৫ জুলাই) ডয়েচে ভেলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত সেনাসদস্য […]

নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। একাধিক আক্রমণ […]

খেলাধুলার প্রসারে প্রতি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দ করবে সরকার

দেশের প্রতিটি ইউনিয়নে ন্যূনতম ৮ বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংস্কার, উন্নয়ন অথবা নতুন মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর জীবনযাপন, উন্মুক্ত খেলার জায়গা কমে যাওয়া এবং অতিরিক্ত নগরায়ণের কারণে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম ক্রমেই সীমিত হচ্ছে। […]