Skip to main content

Ridge Bangla

কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের

কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীর রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য, ‘অপারেশন লাইটনিং’-এর দশম ধাপের অংশ হিসেবে কয়েক ঘণ্টা আগে এ হামলা পরিচালনা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া পৃথক আরেক দফা অভিযানে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, রাডার, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও কুয়েতে হামলার দাবি করে। তাদের বক্তব্য অনুযায়ী, আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন