জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যতের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার প্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার গণকবরস্থানে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়েই ১৬ জুলাই সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদ দূর হয়েছে।
তিনি আরও বলেন, এ দিনটি জাতি যুগের পর যুগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই সরকার জুলাইয়ের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাবে।
This post was viewed: 22