ভারতের তামিলনাড়ুর কারুর শহরের একটি ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিশাল ময়লার স্তূপ পুড়ে যায় এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে কারুর শহরের ওই ভাগাড়ে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ময়লার স্তুপজুড়ে ছড়িয়ে পড়লে চারপাশে তীব্র উত্তাপ ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে ময়লা পুড়তে থাকায় দুর্গন্ধে দুর্ভোগে পড়েন আশপাশের বাসিন্দারা। টানা ৫ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কারুর সিটি মিউনিসিপাল কর্পোরেশনের মালিকানাধীন ভাগাড়টিতে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
This post was viewed: 23