Ridge Bangla

অভিবাসন অভিযানে মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইবিরোধী বিক্ষোভ

সাম্প্রতিক অভিবাসন অভিযান চলাকালে কয়েকজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আবারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা আইসিই বিলুপ্তির দাবি জানিয়েছেন। এ খবর জানিয়েছে সিএনএন।

মঙ্গলবার হিউস্টন, বোস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস এবং মেইনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের অভিযোগ, জাতিগত পরিচয়ের ভিত্তিতে তারাও আইসিইর অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন।

টেক্সাস ও মেইনে পৃথক দুটি ট্রাফিক তল্লাশির সময় ২ জন নিহত হওয়ার ঘটনার পর দেশজুড়ে অধিকাংশ যানবাহন থামিয়ে পরিচালিত অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে আইসিই।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন