দেশের যেসব এলাকায় সেনাবাহিনীর অবস্থান রয়েছে, ক্যান্টনমেন্টসহ সেসব স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান জানান, বনায়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সেনাবাহিনী। তিনি বলেন, শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হয় না, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করে তোলার দায়িত্বও সেনাবাহিনী পালন করে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। এ লক্ষ্য বাস্তবায়নে এবার ১১ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ছিল, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’