Skip to main content

Ridge Bangla

উত্তরায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ সাংবাদিকের

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মীর মধ্যবর্তী এলাকায় পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িত বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

This post was viewed: 16

আরো পড়ুন